বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আরডিএ এর পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা পবায় ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু হোক পরিবার থেকে: ইউএনও পবা রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ দিবস পালিত ভারতীয় ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাই কমিশনারের পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় প্রশাসনের মামলা, দোষীদের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ যুবদলের

সৈন্য সংকটে ইসরায়েল

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৮৩ বার দেখা হয়েছে
সৈন্য সংকটে ইসরায়েল --- ​ছবি: সংগৃহীত

এস. আর. ডেস্ক : দীর্ঘ দিন ধরেই বহুমুখী হামলা ঠেকাতে হিমসিম খেতে হচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনীকে। তার মধ্যেই শুরু হয়েছে ইরানের বিরুদ্ধে অভিযান। এ যুদ্ধ চালাতে গিয়ে কার্যত ইসরায়েল এখন নিজেই বিপাকে পড়েছে। দেশটি এখন মারাত্মক সৈন্য সংকটে ভুগছে। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, ইসরায়েলের সামরিক বাহিনী এক গভীর জনবল সংকটের মুখোমুখি হচ্ছে।

এর কারণ ইসরায়েল একাধিক ফ্রন্টে বাহিনী মোতায়েন করছে। জ্যেষ্ঠ কর্মকর্তারা সতর্ক করে বলেন, সেনাবাহিনীতে গুরুতর সৈন্যসংকট, ক্রমবর্ধমান অপারেশনাল চাপ এবং অভ্যন্তরীণভাবে ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

বৃহস্পতিবার (০২ মার্চ) ইসরায়েলের সামরিক মুখপাত্র এফফিয়ে ডেফরিন বলেন, বিভিন্ন ফ্রন্টে মিশন সম্প্রসারিত হওয়ায় সেনাবাহিনীতে প্রায় ১৫ হাজার সৈন্যের ঘাটতি রয়েছে, যার মধ্যে ৭ থেকে ৮ হাজার কমব্যাট সৈন্য অন্তর্ভুক্ত।

তিনি বলেন, সেনাবাহিনী প্রায় ১৫ হাজার সৈন্যের ঘাটতিতে ভুগছে, যার মধ্যে ৭ থেকে ৮ জন কমব্যাট সৈন্য রয়েছে। লেবানন, গাজা, পশ্চিম তীর এবং সিরিয়ায় জরুরি ভিত্তিতে অতিরিক্ত সেনা প্রয়োজন।

ডেফরিন এমন এক সময় এ মন্তব্য করলেন যখন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির সতর্ক করে দিয়ে বলেছেন, সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি নিয়ে গুরুতর মূল্যায়ন প্রয়োজন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin