নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কাজিহাটায় অবস্থিত ড্রিম স্মিত ডেভেলপার কোম্পানীর ষষ্ঠ প্রকল্প মালঞ্চ কথা ভবনের ফ্লাট হস্তান্তরকরা হয়। শুক্রবার রাতে ফ্লাট মালিকদের হাতে ফ্লাট হস্তান্তরের জন্য অত্র ভবনের ছাদে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কোম্পানীর চেয়ারম্যান ও রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
উপস্থিত ছিলেন অত্র কোম্পারীর ব্যবস্থাপনা পরিচালক গোলাম দস্তগীর, সহকারী ব্যবস্থাপনা পরিচালক আল মাসুদ, পরিচালক আতিক শাহরিয়ার, আমেনা বেগম ও ইফফাত তানিয়া এবং প্রকৌমলী শাহরিয়ার খন্দকার। এ্রচাড়াও ফ্লাট মালিক ডাক্তার লুঃফর রহমান, এলজিইডি এর প্রকৌশলী লুঃফর রহমান, ডাক্তার সমিরন কুন্ডু, ডাক্তার জাহিদ, রাবি অধ্যাপক আসাদুজ্জামান, আমির সামাত ও আব্দুল মান্নানসহ অন্যান্য ফ্লাট মালিকগণ এবং গন্যমাণ্য ব্যক্তিবর্গ।