নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণ ও চর্চায় উৎসাহ প্রদানে যথাযথ পদক্ষেপ গ্রহণ শীর্ষক মতবিনিময় সভা বুধবার সকালে অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিবিভিও’র আয়োজনে বাংলাদেশের নৃ-জাতি গোষ্ঠিসমূহের একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ভবিষ্যৎ নিশ্চিত করতে রক্ষাগোলা সমন্বয় কমিটি ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কালচারাল একাডেমীর সমন্বিত উদ্যোগ এই সভা অনুষ্ঠিত হয়।
ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায় রক্ষাগোলা সমন্বয় কমিটির নেত্রীবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর প্রতিনিধিবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, ক্ষুদ্র নৃগোষ্ঠী উপরি কাঠামোর প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিদের অংশগ্রহণে “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী” এর আওতায় রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমী প্রাঙ্গণে রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার প্রতিপাদ্য বিষয় ছিল নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণ ও চর্চায় উৎসাহ প্রদানে যথাযথ পদক্ষেপ গ্রহণ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর পরিচালক কাঞ্চন শিং। সিসিবিভিওর সমন্বয়কারী আরিফ ইথার এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর উপপরিচালক বেনজামিন টুডু, প্রশিক্ষণ কর্মকর্তা মানুয়েল সরেন, রক্ষাগোলা সমন্বয়কমিটির সভাপতি সুধীর সরেন, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার মামুন-অর—রশিদ, দৈনিক বার্তার স্টাফ রিপোর্টার ফজলুল করিম বাবলু, যায়যায় দিনের এর প্রতিনিধি আব্দুল বাতেন, সাংস্কৃতিক কর্মী ও সাবেক প্রধান শিক্ষক ফেরদৌস আলী।
আরো উপস্থিত ছিলেন মহিশালবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, বিড়ইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, কাদমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মুস্তাফিজুর রহমানসহ অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ। সভায় কী-নোট উপস্থাপন করেন সিসিবিভিওর কর্মসূচি কর্মকর্তা পৌল টুডু এবং সঞ্চালনা করেন উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম ।