নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ১৪নং ওয়ার্ডে বসবাসরত চাঁপাইনবাবগঞ্জ জেলার জনগণের সমন্বয়ে শুধি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে রাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলরের আয়োজনে শনিবার বিকেলে তেরখাদিয়ায় একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শামিল উদ্দীন আহমেদ শিমুল।
অবসরপ্রাপ্ত কর্নেল মনিরুল ইসলাম মনির এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, তেরখাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত কাদির কুমকুম, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মালেক, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি রাজশাহীর সদস্য আনোয়ারুল, হিসাব রক্ষক জাকির হোসেন জিএম, শিবগঞ্জ উপজেলা সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলী। এছাড়াও অত্র সমিতির অন্যান্য সদস্য এবং অত্র ওয়ার্ডে বসবাসরত চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্তরের সহস্্রাধীক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিগণ রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ভোট প্রদানের পাশাপাশি ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনারকে ভোট প্রদানসহ প্রচারণা করার জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন। তারা বলেন, এই ওয়ার্ডে সব থেকে বেশী উন্নয়ন করেছেন আনার। এছাড়াও এখানে নেই কোন চাঁদাবাজী, সন্ত্রাস ও ছিনতাই। জনগণ সর্বদা নির্বিঘ্নে চলাছর কররতে পারে বলে উল্লেখ করেন তারা।
কাউন্সিলর আনার বলেন, তিনি জনগণের সেবা করার জন্যই রাজনীতি করছেন। জনগণ তাঁকে ভোট প্রদান করে গত নির্বাচনে কাউন্সিলর হিসেবে বিজয়ী করেছিলেন। জনগণকে দেয়া প্রতিশ্রতি তিনি অনেকাংশে পুরণ করেছেন। কিছু কাজ অবশিষ্ট রয়েছে। সেগুলো শেষ করতে আসছে নির্বাচনে আবারও ভোট প্রাদন করে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করার জন্য উপস্থিত জনগণসহ ওয়ার্ডবাসীর প্রতি অনুরোধ জানান আনার।