বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রামেক হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের সাফল্য

  • প্রকাশ সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সমাজসেবা কার্যালয় রোগিদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দু:স্থ-অসহায় রোগিদের চিকিৎসা সেবা, বিনামূল্যে ওষুধ, চলাচলে অক্ষম রোগিদের মধ্যে হুইল চেয়ার ও বস্ত্র প্রদান অব্যাহত রেখেছে। সেইসাথে নগদ অর্থ এবং অজ্ঞাত রোগিদের পরিচয় খুঁজে বের কাজ করে আসছে। ইতোমধ্যে এই সমাজসেবা কার্যালয় অনেক সুনাম কুিড়য়েছে। এরই ধারাবাহিকতায় অজ্ঞাত রোগি আলম হোসেনের চিকিৎসা সেবা প্রদান এবং পরিচয় খুঁজে দেয়ার কাজ করেছেন বলে জানা গেছে।

রামেক হাসাপাতালের সমাজসেবা কার্যালয়ের অফিসার ড. হামিদুল ইসলাম ও রেজাউল করিম বলেন, চলতি বছরের গত ২০জানুয়ারী অজ্ঞাত হিসেবে আলম হোসেন নামে এক রোগি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৩নং ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এরপর থেকেই তাঁকে পূনর্বাসনের লক্ষ্যে পরিবারের সন্ধান করার চেষ্টা চলছিলো। এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ এর সাথে তারা একাধিকবার আলোচনা করেন বলে জানান। পরবর্তীতে পরিচালক এর নির্দেশনায় বিশেষ পুলিশ সুপার (সিআইডি), রাজশাহী কার্যালয়ের সাথে যোগাযোগের মাধ্যমে রোগীর ফিঙ্গার প্রিন্ট যাচাই করে রোগীর বাড়ি হাকিমপুর, দিনাজপুর বলে ঠিকানা পাওয়া যায়।

তারা আরো বলেন, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানার সহায়তায় পরিচয় নিশ্চিত হওয়া যায়। সেইসাথে রোগীর এক মেয়ে রাজশাহী শহরের তালাইমারির ফুলতলা এলাকায় থাকেন জানা যায়। রোগীর ওই মেয়ের সাথে যোগাযোগ করে মেয়েকে হাসপাতালে এনে রোগীকে তার হাতে তুলে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তারা। রোগীকে হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে রোগী কল্যাণ সমিতি হতে ঔষধ, বস্ত্র ইত্যাদির পাশাপাশি চিকিৎসা সহায়তা হিসেবে নগদ ৫০০০/- (পাঁচ হাজার) টাকা প্রদান করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ, রাজশাহী সিআইডি কার্যালয়, উপজেলা সমাজসেবা কার্যালয়, হাকিমপুর, দিনাজপুরসহ এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকল পক্ষকে রামেক হাসপাতাল সমাজ সেবা কার্যালয়ের পক্ষ ধন্যবাদ জানানো হয়। হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের জন্যে এটি একটি অনন্য সাফল্যের বিষয় উল্লেখ করে এ ধরনের রোগীদের পরিবারে ফিরিয়ে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা। এ সময়ে অত্র ওয়ার্ডের ডাক্তার, ইনচার্জ, রোগির মেয়ে ও হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin