বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী মতিহার থানা বিএনপি’র পদযাত্রা

  • প্রকাশ সময় রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩১০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপি’র অন্তর্গত মতিহার থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে শরিবার বিকেলে পদাযাত্রা অনুষ্ঠিত হয়। নগরীর বিনোদপুর পদযাত্রা শুরু করে কাজলা মেইনগেটসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। গ্যাস, বিদ্যুৎ. চাল, ডাল, তেল ও আটাসহ নিত্যপ্রয়োজীনয় দ্রব্য সার ও ডিজেল, কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সকল কারাবন্দি নেতাকর্মীদের মুক্তিসহ ১০দফা দাবী আদায়ের লক্ষে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়।

পদাযাত্রা পূর্ব সমাবেশ ও পদযাত্রায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যপাক বিশ^নাথ সরকার,
মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টু, জেলা বিএনািপ’র সদস্য রোকনুজ্জামান আলম, অধ্যাপক সিরাজুল ইসলাম, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম।

এছাড়াও জেলা কৃষক দলের আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশা ও রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি, প্রধান বক্তা ও সভাপতিসহ অন্যান্য বক্তারা বলেন, এই ফ্যাসিস্ট সরকারের সময় শেষ। বিএনপি যেভাবে আন্দোলণ শুরু করেছে তাতে আর এই বিনা ভোটের সরকার বেশী সশয় ক্ষমতায় থাকতে পারবেনা। শুধু বিএনপি নয় জনগণ ফুঁসে উঠেছে। সরকারের লাগামহীন দূর্নীতির কারনে জনগণ আর এই সরকারকে এতদিনও ক্ষমতায় দেখতে চায়না। যে কোন সময়ে এই সরকার প্রধান ও তার দোসররা ক্ষমতা ছেঢ়ে দেশ থেকে পালাবে বলে উল্লেখ করেন তারা। শেষে বিএনপি’র চলমান আন্দোলনে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানানা তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin