বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

  • প্রকাশ সময় রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৬৭ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রদিবেদক: রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত চৌদ্দটি পরীক্ষা কেন্দ্রে আগামী ১৭ই আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ হতে ২৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্তে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা উপলক্ষ্যে আগামী ১৭ই আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ হতে ২৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (১) (ক), ২৯ (১)(খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং চার জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষা কেন্দ্রসমূহ হলো নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী শাহ্ মখ্দুম কলেজ, রাজশাহী কোর্ট কলেজ, রাজশাহী মাদার বখস্ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, রাজশাহী শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বরেন্দ্র কলেজ, শহিদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ, রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, নওহাটা সরকারি ডিগ্রী কলেজ, নওহাটা মহিলা কলেজ। রোববার আরএমপি পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin