বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

স্মার্ট বাংলাদেশ গড়তে রাজস্ব আদায় বৃদ্ধি করতে হবে : এনবিআর চেয়ারম্যান

  • প্রকাশ সময় বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৪৪ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে এবং দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে রেভিনিউ (রাজস্ব) বৃদ্ধি করতে হবে। উন্নত হতে হলে দেশের বিভিন্ন খাতে ভর্তুকি উঠিয়ে দিতে হবে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ (আরসিসিআই) আয়োজিত ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভায় আরসিসিআই অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, কর না দেওয়ার প্রবণতা জনগণের সহজাত স্বভাব। তবে যাতে করে সবাই স্ব-প্রণোদিত হয়ে কর দিতে চায় তার পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। ঘরে বসে সবাই এখন ইনকাম ট্যাক্স জমা দিতে ও সার্টিফিকেট তুলতে পারছেন। এনবিআর চেষ্টা করছে ট্র্যাক্স প্রদানকারীদের সমস্যার সমাধানে। এসময় তিনি কাস্টমস, ভ্যাট ও ইনকাম ট্যাক্স নিয়ে সমস্যায় পড়ে সমাধান না পেলে অভিযোগের পরামর্শ দেন।

রাজস্বের ওপর দেশের উন্নয়ন নির্ভরশীল উল্লেখ করে তিনি আরও বলেন, এনবিআর রাজস্ব আদায়ের পাশাপাশি ব্যবসার উপযোগী উন্নত পরিবেশ তৈরি করে দিচ্ছে। ৯০ শতাংশ পণ্য এখন দেশেই উৎপাদিত হয়। বাকি যে ১০ শতাংশ পণ্য আমদানি করা হচ্ছে তা অভিজাত শ্রেণির মানুষের চাহিদার পুরণের জন্য। দেশে প্রচুর হাইস্কিল ম্যানপাওয়ারের প্রয়োজন আছে। ২১ লাখ রিটার্ন দাখিলকারীর সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়ে এখন তা ৪০ লাখে দাঁড়িয়েছে। টিনধারীর সংখ্যা এখন এক কোটির ওপরে বলে উল্লেখ করেন তিনি।।

এর আগে ব্যবসায়ী নেতারা কাস্টমস, ভ্যাট ও ইনকাম ট্যাক্স নিয়ে তাদের তিক্ত অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন। এ সময় নারী চেম্বারের নেত্রী শামসুন নাহার রুমি বলেন, ট্যাক্স নিয়ে সবার ক্ষোভের জায়গা আছে। মান ঠিক না হলে কোনো বাজেট বাস্তবায়ন হবে না।

রাজশাহী চেম্বারের সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, সোনামসজিদ বন্দর দিয়ে যেসব পণ্য আমদানি করা হচ্ছে তা সুলতানগঞ্জ-মায়া নৌবন্দর দিয়ে আমদানি করা হলে ব্যায় কমে আসত। যার ফলে ডলারের ওপর চাপ কমে আসবে। এ ছাড়াও পণ্য পরিবহনে ৭০ কিলোমিটার দূরত্ব কমে আসত। নৌবন্দরটিকে পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে এখানে ২০ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থানের সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিংকু। উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডেও সদস্য(করনীতি) এ কে এম বদিউল আলম, সদস্য (মুসকনীতি) হোসেন আহমেদ, সদস্য (শুল্কনীতি) মাসুদ সাদিক, রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার শাহ আলী ও কাস্টমস এক্সাইজি ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার জাকির হোসেন। এছাড়া রাজশাহী বিভাগের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা, কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin