বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ’র) মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিএমডিএ’র প্রধান কার্যালয় ক্যাম্পাসে রাজশাহী সার্কেল এর আয়োজিত সভায় প্রতিষ্ঠানের চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, সেচ ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ে কৃষকদের সেবা প্রদানের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম খান (গ্রেড-২)। সভায় বিএমডিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের নির্বাহী প্রকৌশলী এবং রিজিয়নের আওতাধীন বিভিন্ন জোনের সহকারী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। বরেন্দ্র অঞ্চলে সেচ কার্যক্রম সচল রাখা, কৃষকদের চাহিদা অনুযায়ী সেচসেবা নিশ্চিত করা, চলমান উন্নয়ন প্রকল্প গুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা এবং মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরত্ব দেওয়া হয়। মাসিক সমন্বয় সভায় নিজ নিজ এলাকার চলমান কার্যক্রম, সেচ ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন।

পাশাপাশি আসন্ন সেচ মৌসুমকে সামনে রেখে ডিপ টিউবওয়েল গুলোর সার্বিক অবস্থা ও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে কৃষকদের সাথে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং তাঁদের সমস্যা দ্রুত সমাধানের ওপর গুরত্ব আরোপ করা হয় ও সরকারি অর্থের যথাযথ ব্যবহার, কাজের মান বজায় রাখা এবং প্রতিষ্ঠানের সেবামূলক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম খান বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিএমডিএ’র কার্যক্রম পরিচালনা করতে হবে। মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজন ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। বরেন্দ্র অঞ্চলের কমান্ড এরিয়ার মধ্যে কোনো অবৈধ ডিপ টিউবওয়েল থাকতে দেওয়া হবে না। অবৈধ ভাবে পরিচালিত ডিপ টিউবওয়েলের বিষয়ে সংশিষ্ট কর্তৃপক্ষকে কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ প্রশাসন ও সেচকমিটিকে সাথে নিয়ে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। সেচ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা বরদাশত করা হবে না বলে জানান তিনি।

সভায় তিনি আরও বলেন, বরেন্দ্র অঞ্চলে সেচ ব্যবস্থাকে আরও টেকসই, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করতে প্রচলিত বিদ্যুৎনির্ভর ডিপ টিউবয়েলগুলো পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎচালিত সোলার ব্যবস্থায় রুপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে সব সেচ পাম্পে নেট মিটারিং ব্যবস্থা চালুর মাধ্যমে উৎপাদিত অতিরিক্ত সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে বিদ্যুৎ খরচ কমানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের সেচসুবিধা নিশ্চিত করার পাশাপাশি, কৃষি উৎপাদন বাড়ানো, অনাবাদি জমি চাষের আওতায় আনা পানি ও সেচ ব্যবস্থাপনা আরও কার্যকর করা, কাজের গতি বাড়ানোর পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা এবং বিএমডিএ’র সেবার পরিধি আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, সচিব মোঃ মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, এটিএম মাহফুজুর রহমান, শিবির আহমেদ, জিন্নুরাইন খান, রুবিনা খাতুন ও মনিরুজ্জামান মনির, নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির, হারুন-অর-রশিদ, তোফাজ্জল আলী সরকার, তরিকুল ইসলাম ও এ.এস.এম দেলোয়ার হোসেন সহ প্রোগ্রামার/সিনিয়র কেমিস্ট, উপ-পরিচালক সেবা/হিসাব নিয়ন্ত্রক, সহকারী প্রকৌশলী, সহকারী ব্যসস্থাপক কৃষি উপস্থিত ছিলেন।

মাসিম সমন্বয় সভার শুরুতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান ড.এম আসাদুজ্জামান সহ কর্তৃপক্ষের যারা মৃত্যুবরণ করেন তাদের সহ সকলের জন্য দোয়া করেন বিএমডিএ’র জামে মসজিদের পেশ ইমাম ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin