শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মাঠজুড়ে ছোট ছোট কাব স্কাউটদের উচ্ছ্বাস। কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে স্কাউট পতাকা। শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশসেবার চেতনায় শিশুদের গড়ে তোলার প্রত্যয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে সপ্তম রাজশাহী জেলা কাব ক্যাম্পুরী। বৃহস্পতিবার বিকেলে পবা উপজেলার দামকুড়াহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ও স্কাউট পতাকা এবং পায়ড়া উড়িয়ে ক্যাম্পুরীর উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

এ সময়ে তিনি বলেন, স্কাউটিং শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেম গড়ে তোলে। কাব ক্যাম্পুরীর মতো আয়োজনের মাধ্যমে শিশুরা আনন্দের পাশাপাশি বাস্তব জীবনের নানা দক্ষতা অর্জনের সুযোগ পায়। এসব অভিজ্ঞতা তাদের ভবিষ্যতে দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। জেলা প্রশাসক আরও বলেন, শিশুদের মেধা ও সৃজনশীল বিকাশে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও গুরুত্বপূর্ণ। কাব ক্যাম্পুরী শিশুদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধ তৈরিতে ভূমিকা রাখবে।

বাংলাদেশ স্কাউটস রাজশাহী জেলার আয়োজনে এবারের ক্যাম্পুরীতে জেলার ৬০টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৫০০ কাব স্কাউট অংশ নিয়েছে। এর মধ্যে ৪৩টি বালক দল ও ১৭টি বালিকা দল রয়েছে। পাঁচ দিনব্যাপী এ আয়োজন চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন। তিনি বলেন, কাব ক্যাম্পুরী শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব ও শৃঙ্খলাবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিশুদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধ বাড়ায়। ক্যাম্পুরীতে অংশ নিয়ে শিশুরা আনন্দের সঙ্গে নতুন অভিজ্ঞতা অর্জন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম আনোয়ার হোসেন এবং বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের কমিশনার নুরুল ইসলাম। এ সময় জেলার নয় উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কাব ক্যাম্পুরীর প্রোগ্রাম চিফ নেসার আহমেদ ও সাব-ক্যাম্প চিফ সাহানা মান্নান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা সম্পাদক মতিউর রহমান মুন্না।

আয়োজকেরা জানান, কাব স্কাউটদের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে ক্যাম্পুরীর কর্মসূচি সাজানো হয়েছে। কাব স্কাউটদের ১৩টি সংকল্পকে পাঁচটি ভাগে ভাগ করে এতে বিভিন্ন শিক্ষামূলক, আনন্দদায়ক ও চ্যালেঞ্জিং কার্যক্রম রাখা হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে শিশুদের শৃঙ্খলা, নেতৃত্ব, সহযোগিতা, আত্মনির্ভরতা ও দেশসেবার মানসিকতা বিকাশের সুযোগ তৈরি করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin