শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আরডিএ চেয়ারম্যান সুইট ক্রমন্বয়ে ফুঁসে উঠছে পদ্মা রাজশাহীতে আলু সংরক্ষণে কেজিপ্রতি ৫ টাকা ভাড়া চান চাষি-ব্যবসায়ীরা রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে:ভূমিমন্ত্রী মিনু দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক

সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আরডিএ চেয়ারম্যান সুইট

  • প্রকাশ সময় শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠা উপলক্ষে রাজশাহী জেলা শাখার আয়োজনে বৃক্ষরোপন করা হয়। শুক্রবার বাদ জুম্মা নগরীর উপশহর পানির ট্যাংকি মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। মহানগর বিএনপির সহ-সভাপতি ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় আবুল কালাম আজাদ সুইট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃক্ষরোপন করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি, রাসিক সাবেক মেয়র এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল রাজশাহী জেলা শাখার সভাপতি প্রফেসর মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপশহর করই তোলা মসজিদের খতিব রুহুল আমিন, মহানগর ছাত্রদলের কাফিসহ মহানগর বিএনপির অঙ্গ-সংগঠন ও জাতীয়তাবাদী পেশাজীবী দলের অন্যান্য নেতৃবৃন্দ।

বৃক্ষরোপণ শেষে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং সমাজ ও অর্থনীতির টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ আমাদের সবার নৈতিক দায়িত্ব। সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, বিগত পতিত সরকার দেশে তথা কথিত উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে বৃক্ষ নিধন করেছে। এর ফলে দেশের আবহাওয়ার পরিবর্তন ঘটেছে।

তিনি আরো বলেন, রাজশাহী শহরটি এক সময়ে ছিলো সবুজে ঘেরা। কিন্তু অপরিকল্পিত নগরায়নের জন্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন শতবর্ষীসহ ছোট বড় অনেক গাছ কেটে ফেলেছে। যার ফলে এই শহর গ্রীন সিটির সুনাম হারাতে বসেছে। রাজশাহী মহানগরীকে আবারও সবুজে মুড়িয়ে দিতে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর নিদের্শে বৃক্ষরোপন শুরু করেছে। দ্রুত সময়ের রাজশাহীকে সবুজে আচ্ছাদন করা হবে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার অংশ হিসেবে আমাদের এই কর্মসূচি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তারা রাজশাহী জেলায় এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। পরে মাঠের বিভিন্ন স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin