শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আরডিএ চেয়ারম্যান সুইট ক্রমন্বয়ে ফুঁসে উঠছে পদ্মা রাজশাহীতে আলু সংরক্ষণে কেজিপ্রতি ৫ টাকা ভাড়া চান চাষি-ব্যবসায়ীরা রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে:ভূমিমন্ত্রী মিনু দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক

রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে:ভূমিমন্ত্রী মিনু

  • প্রকাশ সময় শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ রাজশাহী তথা দেশের অন্যতম শ্রেষ্ঠ বরেণ্য শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি এমন অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে, যারা দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে মেধার স্বাক্ষর রেখে সুনামের সাথে কাজ করছেন এবং দেশের উন্নয়নে অবদান রাখছেন। শুক্রবার হেয়ার রোডে নিউ গভ: ডিগ্রী কলেজের ঢাকাস্থ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, নিউ গভঃ ডিগ্রী কলেজের মেধাবী শিক্ষার্থীরা অতীতে এইচএসসি পরীক্ষায় মেধা তালিকায় স্থান অর্জন করে গৌরবোজ্জ্বল ফলাফল করেছেন। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, ঝরেপড়া রোধ এবং সমাজের পিছিয়ে পড়া ও অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীদের সহায়তায় সরকারের বহুমুখী প্রচেষ্টা রয়েছে। বিশেষ করে নারী শিক্ষা ও শিক্ষার সার্বিক প্রসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ অবদানের কথাও অনুষ্ঠানে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি।
বর্তমানে কলেজের ৫৮তম বছর চলমান রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, আগামী দিনে দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে বড় পরিসরে হীরক জয়ন্তী উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। তাছাড়া কলেজের অবকাঠামোগত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী। এসময় তিনি এ প্রতিষ্ঠানের শুরু থেকে এ পর্যন্ত যেসকল শিক্ষক ও শিক্ষার্থী পরলোকগমন করেছেন তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।
নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, নিউ গভঃ ডিগ্রী কলেজের প্রাক্তন শিক্ষার্থী ,শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান এই বছরের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin