শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেববাজারের স্বর্ণপট্টির “কারূশ্রী জুয়েলার্স” নামের একটি জুয়েলারি দোকানে গত ১৯ জুন ২০২৬ তারিখ একটি চুরির ঘটনায় জড়িত ৭ জন চোর এবং চুরি করা মালামাল ক্রয়কারী ১ জন স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আরএমপির ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ জনকে খুলনা থেকে এবং অপর ৭ জনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গত ১৯ জুন ২০২৬ তারিখ ভোর বেলায় অজ্ঞাতনামা ১০থেকে ১২ জন চোর রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকার কারুশ্রী জুয়েলার্সের সামনে আসে। তারা ঐ স্বর্ণের দোকানের সামনে বিভিন্ন সামগ্রী বিক্রয়ের দোকান বসিয়ে কৌশলে জটলা পাকিয়ে পাশের স্বর্নের দোকানের তালা খুলে ভিতরে প্রবেশ করে। এরপর কারূশ্রী জুয়েলার্স এর পশ্চিম পাশের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে সিন্দুক থেকে বাদীর বর্ননামতে আনুমানিক ২০০ ভরি স্বর্ণ, ১ হাজার ২০০ ভরি রুপা, ৩ বক্স স্বর্ণের নাকফুল এবং নগদ ২০ লাখ টাকা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় কারুশ্রী জুয়েলার্সের মালিক তুর্য সরকার বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে ডিবিতে হস্তান্তর করেন। পুলিশ কমিশনার এর তত্বাবধানে আরএমপির ডিবি, সাইবার ইউনিট এবং সিসি ক্যামেরা ইউনিট একযোগে কাজ করে চোরদের সনাক্ত করতে সক্ষম হোন।

চোরের এই টিমটি অত্যন্ত ধুরন্ধর প্রকৃতির এবং তারা এক মোবাইল একবারের বেশি ব্যবহার করে না এবং তাদের ব্যবহৃত সিমের সবগুলোই অন্যের নামে রেজিষ্ট্রেশনকৃত যারা অর্থাৎ এমন ব্যক্তিদের নামে রেজিষ্ট্রেশনকৃত যারা এদের চিনে না এবং তাদের নামে যে সিম রেজিস্ট্রেশন হয়েছে এটিও জানে না। তারা খুব দ্রুত স্থান পরিবর্তন করে এবং কেউ এলাকায় থাকে না। তারা বছরে ১ থেকে ২টি বড় ধরনের চুরি করে। একটি চুরির পূর্বে ৩/৪ মাস সেটি নিয়ে তথ্য সংগ্রহ করে এবং ঐ স্থানে গিয়ে অপরাধ সংঘটন এবং নিরাপদ প্রস্থানের কৌশল নির্ধারণ করে। এ ঘটনারও চার মাস পূর্বে তারা এখানে এসে বিভিন্ন হোটেলে অবস্থান করে ব্যবসার নামে সব কিছু পর্যবেক্ষণ করে যায়।

এদের গ্রেপ্তারে পুলিশ কমিশনার এর নির্দেশে আরএমপির কয়েকটি চৌকস টিম একসাথে কাজ করে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গত পরশু দিবাগত রাতে বাগেরহাট জেলার মোংলা থানার শেহলাবুনিয়া মোর্শেদ সড়ক গ্রামের ফজলুল হকের ছেলে রুস্তম আলী শেখ (৬৪)-কে খুলনা থেকে গ্রেপ্তার করে।

এছাড়াও পুলিশের আরেকটি টিম ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার মাধবপুরা (মাইল্যারহাট) গ্রামের আব্দুল হাকিমের ছেলে স্বপন (৬২), একই গ্রামের মানিক ফকিরের ছেলে উজ্জল (৩৭), একই থানার মাধবপুরা গ্রামের মতি ফকিরের ছেলে রিয়াজ ওরফে সুমন ওরফে সুজন ওরফে গেদু (৩৯), বাগেরহাট জেলার শরনখোলা থানার খোন্তাকাটা (জিমতলা) গ্রামের মোসাকের ছেলে বর্তমানে পটুয়াখালী জেলার গলাচিপা থানা এলাকায় বসবাসরত আবু তালেব (৪৫), বাগেরহাট জেলার শরনখোলা থানার পূর্ব খোন্তাকাটা গ্রামের শেখ ফজলু শেখের ছেলে কালাম শেখ (৪৮) এবং পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার মাধবপুরা (মাইল্যারহাট) গ্রামের আব্দুল হাকিমের ছেলে ইউনুস (৪৫)-কে ঢাকা থেকে গ্রেপ্তার করে।

পুলিশের নিকট প্রদত্ত তথ্যের ভিত্তিতে চোরাই মালামাল ক্রয়ের সঙ্গে জড়িত স্বর্ণ ব্যবসায়ী চাঁদপুর জেলার কচুয়া থানার সরকার বাড়ী বজনীখোলা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে রবিউল হাসান (৪৫)-কে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত রবিউল হাসানের হেফাজত থেকে চোরাইকৃত ২৬ ভরি স্বর্ণ, ৬২ ভরি রুপা এবং চোরাই স্বর্ন বিক্রয়ের নগদ ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামি স্বর্ন ব্যবসায়ী রবিউল অসুস্থ হয়ে পড়লে পুলিশ পাহারায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

চুরি যাওয়া অন্যান্য মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে উপস্থাপন করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানানো প্রেস ব্রিফিং থেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin