বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শিক্ষা উপবৃত্তি প্রদান

  • প্রকাশ সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজশাহী বিভাগে গুম-খুন, নির্যাতন, মামলা, হামলার শিকার নেতাকর্মীদের সন্তানদের জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে রিহ্যাবিলিটেশন কমিটির তত্বাবধানে শিক্ষা উপ-বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি উপকমিটির সমন্বয়কারী প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার ও জিয়াউর রহমান ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় মনিটর প্রফেসর ডক্টও আখতার হোসেন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার, মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি উপকমিটির সদস্য সচিব প্রফেসর ডক্টর আবুল হাসনাত মোঃ শামীম ও মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন শিবলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের প্রতিটি নেতাকর্মীসহ দেশবাসীকে নিয়ে ভাবেন। এই বিনা ভোটের সরকারের বিএনপিসহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নির্যাতন, খুন, গুম ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। সেইসাথে ফরমায়েশি রায় জেলে পুরে দিচ্ছে এবং দিয়েছে। এছাড়াও অনেককে পঙ্গু করে ফেলেছে। সেইসকল নেতাকর্মীর পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান। তারেক রহমান একজন মানবতার প্রতিক উল্লেখ করে তাঁকে দেশে ফিরিয়ে আনতে সকল বাধা অতিক্রম করে আন্দোলনে অংশগ্রহন করার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে তিনিসহ উপস্থিত অতিথিবৃন্দ নিহত, আহত ও পঙ্গু পরিবারের সন্তানদের লেখাপড়ার ব্যয় বাবদ নগদ অর্থ প্রদান করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin