নিজস্ব প্রতিবেদক: রোটারি ক্লাব অব রাজশাহী নানা ধরনের সামাজিক কাজ করে থাকে। তারা বৃক্ষরোপন, অসহায়দের মধ্যে খাদ্য ও নগদ অর্থ বিতরণ এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য আর্থিক সহযোগিতা করে থাকে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল ও ঢাকার আয়োজনে
রাজশাহী পবা উপজেলার খড়খড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে পোশাক বিতরণ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি হেমায়েত ইসলাম আরিফ, পিপি মিজানুর রহমান, সেক্রেটারি ড. গোলাম মাওলা, দিনের আলো হিজড়া সংঘের নির্বাহী পরিচালক মোহন ও প্রধান শিক্ষক রাবেয়া খাতুনসহ অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীগণ।