নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরের বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিস লক্ষ্য করে গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ব্যাংক ভবনের নিচতলায় রাস্তার পাশ থেকে পরপর দুটি ককটেলসদৃশ্য বিস্ফোরণ ঘটায়। এতে ভবনের কাচের ফিটিং ও জানালা ভেঙে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহ্ মখদুম থানার আওতাধীন বনলতা আবাসিক এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের ওই কার্যালয়ে এ ঘটনা ঘটে। গভীর রাতে আকস্মিক বিস্ফোরণের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।
এবিষয়ে শাহ্ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কাঁচের বোতলে করে কিছু দাহ্য পদার্থ ব্যাংক ভবন লক্ষ্য করে ছুড়ে মারা হয়েছিল। এ সময় ভবনের নিচতলার রাস্তার পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনের কাঁচের ফিটিং ও জানালা ক্ষক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যাংকের দাপ্তরিক কার্যক্রমে কোনো ক্ষক্ষয়ক্ষক্ষতি হয়নি। গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র বা সম্পদও ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
ওসি আরো বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে তারা ব্যাংক ভবনকে লক্ষ্যবস্তু করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।