বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

স্বল্প সময়ের মধ্যে সকল নাগরিককে টিকার আওতায় আনা হবে: মেয়র লিটন

  • প্রকাশ সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৫৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ব্যবস্থাপনায় মহানগরীর ৩০টি ওয়ার্ডে ৮৪টি কেন্দ্রে আজ শনিবার (০৭ আগস্ট) থেকে একযোগে করোনার টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচি চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত। শনিবার দুপুরে নগরীর দুইটি টিকা প্রদান কেন্দ্র পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

পরিদর্শন শেষে রাসিক মেয়র লিটন সাংবাদিকদের বলেন, উৎসবমুখর পরিবেশে ৩০টি ওয়ার্ডে মোট ৮৪টি কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে দ্ইুজন টিকাদানকারী স্বাস্থ্যকর্মী ও তিনজন স্বেচ্ছাসেবী নিয়োজিত আছে। আমরা সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করছি। করোনা থেকে মুক্তি পেতে টিকা গ্রহণের বিকল্প নেই, নাগরিকরা সেটি বুঝতে পেরেছেন। এ জন্য টিকা নিতে মানুষের আগ্রহও অনেক বেড়েছে।

মেয়র আরো বলেন, আমাদের প্রশিক্ষিশত স্বাস্থ্যকর্মীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রেও টিকা প্রদান কার্যক্রমে নিয়োজিত আছে। টিকা প্রদানের ক্ষেত্রে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। স্বল্প সময়ের মধ্যে রাজশাহী মহানগরীর সকল নাগরিককে টিকার আওতায় আনা হবে। কোন নাগরিক টিকা নিতে বাকি থাকবে না। আশা করি, আমরা করোনার টিকা প্রদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে পারবো।

আজ দুপুরে প্রথমে রাসিকের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর ১৯নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় টিকা প্রদান কেন্দ্র পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে টিকা প্রদান ও কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন মেয়র। পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ ব্যাপারে ব্রিফিং করেন। পরিদর্শনকালে ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন সহ সংরক্ষিত নারী আসনের কাউন্সিরর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত ৬দিনের এই ক্যাম্পেইনে এক লাখ ৫০ হাজার মানুষকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে হিসেবে প্রতিদিন ২৫ হাজার জনকে মর্ডানার প্রথম ডোজ টিকা প্রদান করা হবে। ২৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন।

টিকাদান কেন্দ্রে বয়োজ্যষ্ঠ, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার প্রদান করা হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিকা দেওয়া হচ্ছে। ক্যাম্পেইন চলাকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্র টিচার্স ট্রেনিং কলেজ, পুলিশ হাসপাতাল কেন্দ্র, আইডি হাসপাতাল কেন্দ্র, সিএমএইচ রাজশাহী কেন্দ্রে টিকাদান কার্যক্রম অব্যাহত আছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin