বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন লিয়াকতের পবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

মানব সেবা অভিযান এর মতিহার শাখার উদ্বোধন

  • প্রকাশ সময় সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর মুন্নাফের মোড়ে ‘মানব সেবা অভিযান’ সংস্থার মতিহার শাখার উদ্বোধন করা হয়। রোববার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সাবেক সভাপতি ও সাধারণ পরিষদের সদস্য আরিফ আহম্মদ চৌধুরী, সংস্থার প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক আসাদুজ্জামান, পূবালী ব্যাংক পিএলসি সেরিকালচার শাখা ব্যবস্থাপক পুলক কুমার সাহা, রাণীনগর জামে মসজিদ মোয়াজ্জিন শোয়েব আহম্মেদ।
এছাড়াও মানব সেবা অভিযান সংস্থার এলাকা ব্যবস্থাপক হাসিমুদ্দীন সরকার ও মতিহার শাখার শাখা ব্যবস্থাপক এবং কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশাসন ও মানব সম্পদ- ব্যবস্থাপক আনোয়ার হোসেন। উপস্থিত অথিথিবৃন্দ কার্যক্রমের প্রশংসা করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অত্র এলাকায় সংস্থার কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে শাখা স্থাপনে এলাকার জনগণ ও সদস্যগণ আনন্দ প্রকাশ এবং কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আলোচনা শেষে তিন জন প্রতিবন্ধী ব্যক্তিকে বিনামূল্যে হুইল চেয়ার প্রদান, এক জনকে সুদমুক্ত প্রতিবন্ধী ঋণ, দুই জনকে সুদমুক্ত শিক্ষা ঋন ও অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ঋন বিতরনের মাধ্যমে শাখার কার্যক্রমের শুভ সূচনা করা হয়।


সংস্থার সাবেক সভাপতি ও সাধারণ পরিষদের সদস্য আরিফ আহম্মদ চৌধুরী বলেন, প্রতিষ্ঠাকাল থেকেই ‘মানব সেবা অভিযান’ সমাজের দরিদ্র, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপশি নানা রকম সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। যার মধ্যে সুদমুক্ত শিক্ষা ঋণ, সূদমুক্ত প্রতিবন্ধী ঋণ, উচ্চ শিক্ষা বৃত্তি, মাসিক মেমোরিয়াল শিক্ষা বৃত্তি ও শিক্ষা সহায়তা কর্মসূচি, স্বাস্থ্য ও চিকিৎসা সহায়তা, দুস্থ ও অসহায় মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন প্রদান, প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে হুইল চেয়ার প্রদান, দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাসিক ভাতা প্রদান, দরিদ্র পরিবারে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ প্রদান, বৃক্ষরোপন কর্মসূচি, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম চলমান রয়েছে।


তিনি আরো বলেন, সংস্থা ইতোমধ্যে ‘সূবর্ণ নিবাস’ নামে একটি মানবিক উদ্যোগ বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। যেখানে অসহায় প্রবীণদের পাশাপশি এতিম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আবাসন তৈরী ও মানসম্মত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। সংস্থার পাঁচটি জেলার নির্ধারিত কর্মএলাকার পরিমন্ডলে আরও একটি মাইলফলক হিসেবে মতিহার শাখার কার্যক্রম পরিচালিত হবে। সকল পর্যায়ের মানুষের ভালবাসা ও আন্তরিক সহযোগিতায় সংস্থার কার্যক্রম এগিয়ে চলেছে নিরন্তর।
বক্তব্য শেষে ফিতা কেটে সংস্থার মতিহার শাখার উদ্বোধন করা হয়। সেইসাথে ঋন এবং সুদমুক্ত ঋন প্রদান করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin