বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন লিয়াকতের পবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

রাজশাহীতে সাপ উদ্ধার ও সাপে কাটা রোগীর করণীয় বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় সচেতনতার কোনো বিকল্প নেই। সাপের কামড়ে অকাল মৃত্যু রোধ এবং সাপ সম্পর্কে সাধারণ মানুষের ভুল ধারণা দূর করতে ‘সেভ দি নেচার অ্যান্ড লাইফ’ ও ‘কুন্দল ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়ে এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা প্রদান করেন চট্টগ্রাম থেকে আগত প্রশিক্ষক মিমি রেজোয়ানা । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্য নেচার অ্যান্ড লাইফ এর চেয়ারম্যান মিজানুর রহমান, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও যুব ইউনিট এর সভাপতি মোহাম্মদ জুলফিকার হায়দার সহ সেভ দ্য নেচার অ্যান্ড লাইফ ও তাঁর টিম।

এ সময়ে মিজানুর রহমান বলেন, সাপ পরিবেশের বন্ধু, আতঙ্কের কারণ নয়! সঠিক সচেতনতা এবং সাপে কাটলে তাৎক্ষণিক সঠিক পদক্ষেপই পারে একটি অমূল্য প্রাণ বাঁচাতে। পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় উল্লেখ করে প্রকৃতি ও জীবন রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin