বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আরডিএ এর পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা পবায় ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু হোক পরিবার থেকে: ইউএনও পবা রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ দিবস পালিত ভারতীয় ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাই কমিশনারের পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় প্রশাসনের মামলা, দোষীদের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ যুবদলের

করোনায় আরও ২৩৫ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭৭৬

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৫৭২ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৩৫ জন। তাদের নিয়ে দেশে করোনাতে সরকারি হিসেবে মোট মারা গেলেন ২১ হাজার ৩৯৭ জন। এর আগে গতকাল ২৪৬ জনের মৃত্যুর কথা জানানো হয়। তার আগের দিন (১ আগস্ট) তা ছিল ২৩১ জন। তার আগের দিন (৩১ জুলাই) ছিল ২১৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৭৭৬ জন। গতকাল শনাক্ত হয়েছিলেন ১৫ হাজার ৯৮৯ জন। তার আগের দিন (১ আগস্ট) তা ছিল ১৪ হাজার ৮৪৪ জন। আর তার আগের দিন শনাক্ত হয়েছিলেন নয় হাজার ৩৬৯ জন।

নতুন শনাক্ত হওয়া ১৫ হাজার ৭৭৬ জনকে নিয়ে দেশে করোনাতে সরকারি হিসেবে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৯৭ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হলেন ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৫৭ হাজার ২৯৭টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ২৮৪টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৮ লাখ ৯৯ হাজার ১৬৯টি। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫৮ লাখ ১৮ হাজার ৭৭০টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২০ লাখ ৮০ হাজার ৩৯৯টি।

গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৪১ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৮০ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬৫ শতাংশগত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩৫ জনের মধ্যে পুরুষ ১৪০ জন আর নারী ৯৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৪ হাজার ৪১৯ জন আর নারী মারা গেলেন ছয় হাজার ৯৭৮ জন।

তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে অধিদফতর জানিয়েছে, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন চারজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৫ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে চারজন আর ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে একজন।

তাদের মধ্যে ঢাকা বিভাগের ৭৩ জন, চট্টগ্রাম বিভাগের ৬৫ জন, রাজশাহী বিভাগের ২১ জন, খুলনা বিভাগের ৩২ জন, বরিশাল বিভাগের আটজন, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১২ জন করে।

মারা যাওয়া ২৩৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৭৩ জন, বেসরকারি হাসপাতালে ৪৬ জন, বাড়িতে মারা গেছেন ১৫ জন আর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে একজনকে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin