বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আরডিএ এর পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা পবায় ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু হোক পরিবার থেকে: ইউএনও পবা রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ দিবস পালিত ভারতীয় ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাই কমিশনারের পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় প্রশাসনের মামলা, দোষীদের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ যুবদলের

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তা-কর্মচারীদের জীবনবীমা সুরক্ষার আওতায় আনতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর সঙ্গে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার বিএমডিএ‘র রাজশাহী প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম খান (গ্রেড-২), বিএমডিএ সচিব মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফসহ প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী এ জীবনবীমা সুবিধার আওতাভুক্ত হবেন। কোনো কর্মকর্তা বা কর্মচারীর স্বাভাবিক মৃত্যু হলে তাঁর নমিনি ৩৬ মাসের বেতনের সমপরিমাণ অর্থ এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে ৭২ মাসের বেতনের সমপরিমাণ অর্থ পাবেন। এসময় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ সহ-সভাপতি মোহাম্মদ শাহাদাৎ হোসেন (গ্রাহকসেবা) ঢাকা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাহিদুল ইসলাম (উন্নয়ন), উপ-মহাব্যবস্থাপক রুহুল আমিনসহ প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ গ্রুপ বীমা চুক্তির ফলে বিএমডিএ‘র কর্মকর্তা-কর্মচারীরা জীবনবীমার আওতায় আর্থিক নিরাপত্তা পাবেন। বিশেষ করে কোনো কর্মকর্তা বা কর্মচারীর অকাল,মৃত্যুতে তাঁর পরিবারের জন্য নির্ধারিত বীমার অর্থ আর্থিক সহায়তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin