বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আরডিএ এর পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা পবায় ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু হোক পরিবার থেকে: ইউএনও পবা রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ দিবস পালিত ভারতীয় ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাই কমিশনারের পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় প্রশাসনের মামলা, দোষীদের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ যুবদলের

করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ১৯০৭

  • প্রকাশ সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৯৫ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন, যা গতকাল ছিল ৫১ জন। অর্থাৎ গতকালের তুলনায় আজ মৃত্যু কমেছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা গতকালের চেয়ে বেড়েছে। আজ শনাক্ত হয়েছেন এক হাজার ৯০৭ জন, যা গতকাল ছিল এক হাজার ৮৬২ জন। বেড়েছে শনাক্তের হারও। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছয় দশমিক ৪১ শতাংশ, যা গতকাল ছিল পাঁচ দশমিক ৯৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনকে নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত সরকারি হিসাবে মারা গেলেন ২৭ হাজার ১৪৭ জন। নতুন এক হাজার ৯০৭ জনকে নিয়ে এখন পর্যন্ত ১৫ লাখ ৪০ হাজার ১১০ জন শনাক্ত হলেন।

আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৯১৯ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হলেন ১৪ লাখ ৯৭ হাজার ৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩০ হাজার ১৬৯টি, আর পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৭৫৬টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৩ লাখ ৯৩ হাজার ৩৬৫টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৬৯ লাখ ৩৮ হাজার ২৯০টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৪ লাখ ৫৫ হাজার ৭৫টি।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ছয় দশমিক ৪১ শতাংশ, আর এখন পর্যন্ত ১৬ দশমিক ৪০ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭ দশমিক ২০ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে পুরুষ ১৩ জন, আর নারী ২৫ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৪৭৪ জন এবং নারী ৯ হাজার ৬৭৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০০ বছরের ঊর্ধ্বে রয়েছেন একজন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ছয় জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন একজন।

মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৭ জন, চট্টগ্রাম বিভাগের সাত জন, খুলনা বিভাগের আট জন, সিলেট বিভাগের তিন জন, রংপুর বিভাগের দুই জন এবং ময়মনসিংহ বিভাগের আছেন একজন।

৩৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৩৫ জন এবং বেসরকারি হাসপাতালে তিন জন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin