বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আরডিএ এর পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা পবায় ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু হোক পরিবার থেকে: ইউএনও পবা রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ দিবস পালিত ভারতীয় ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাই কমিশনারের পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় প্রশাসনের মামলা, দোষীদের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ যুবদলের

করোনায় একদিনে আরও ২৬১ মৃত্যু

  • প্রকাশ সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৫৫৪ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: দেশব্যাপী ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোতে প্রথমবারের মতো করোনাভাইরাসের গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে শনিবার। ঢাকার সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা ছবি।দেশব্যাপী ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোতে প্রথমবারের মতো করোনাভাইরাসের গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে শনিবার। ঢাকার সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা ছবি।

গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও ২৬১ জন মৃত্যুবরণ করেছেন। এর আগে গত ৫ আগস্ট ২৬৪ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর, যা কিনা এখন পর্যন্ত সর্বোচ্চ। সে হিসেবে আজ (শনিবার) করোনাতে আক্রান্ত হয়ে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হলো দেশে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬১ জনকে নিয়ে দেশে সরকারি হিসেবে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২২ হাজার ৪১১ জন।

শনিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন আট হাজার ১৩৬ জন। তাদের নিয়ে দেশে সরকারি হিসেবে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জন।

একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহীত হয়েছে ৩১ হাজার ৭০২টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ৩১ হাজার ৭১৪টি। দেশে এখন পর্যন্ত মোট করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৮০ লাখ ৭৫ ৪০৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫৯ লাখ ৫৫ হাজার ৪৪৯টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২১ লাখ ১৯ হাজার ৯৫৮টি।

গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ২৫ দশমিক ৬৫ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৬৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬১ জনের মধ্যে পুরুষ ১৫২ জন আর নারী ১০৯ জন। দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৪ হাজার ৯৭৪ জন আর নারী মারা গেলেন সাত হাজার ৪৩৭ জন।

তাদের মধ্যে বয়স বিবেচনায় ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন নয়জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৫ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে আটজন আর ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে একজন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া ২৬১ জনের মধ্যে ঢাকা বিভাগের ১০১ জন, চট্টগ্রাম বিভাগের ৬২ জন, রাজশাহী বিভাগের আটজন, খুলনা বিভাগের ৪৫ জন, বরিশাল বিভাগের ১২ জন, সিলেট বিভাগের সাতজন, রংপুর বিভাগের ১০ জন আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১৬ জন।

আর ২৬১ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৮৫ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৭২ জন, বাড়িতে মারা গেছেন তিনজন আর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে একজনকে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin