রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নে প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশ সময় শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৬২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ এই প্রতিবাদ্য বিষয় নিয়ে রোববার সকাল ১০টায় গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রমোশন অব ইনক্লুসিভ কমিউনিটিস ফর সিনিয়র সিটিজেন্স, পার্সন উইথ ডিজাবিলিটিস এন্ড ড্রাগ ইউজার অথবা এবুজারস ইন কারিতাস বাংলাদেশ রাজশাহীর আয়োজনে নিমঘুটু সমন্বিত সামাজিক ক্লাব মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আমান উল্লাহ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের দূর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের প্রজেক্ট অফিসার দীপক এক্কা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাস্টর জেমস বিকাশ মন্ডল ও পাস্টর বিকাশ সরেন, সাংবাদিক ফজলুল করিম বাবলু ও ঈশ্বরীপুর জামে মসজিদের পেশ ইমাম মোস্তাকিমসহ অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন এসডিডিবি প্রকল্পের এনিমেটর দাউদ চঁড়ে।

উপস্থিত অতিথিবৃন্দ বলেন, প্রবীন ব্যক্তিরা পরিবার, সমাজ ও দেশের বোঝা নয়। তারা এদেশের সম্পদ। কারন তারাই যুবকদের জন্য পূর্বের উন্নয়নের কর্ণধার। প্রবীনরাই নবীনদের জন্য একটি সুন্দর প্রথিবী গড়ে তোলেন। বাবা, মা, দাদা-দাদী, নানা-নানীসহ প্রবীন ব্যক্তি যারাই পরিবারে থাকবেন তাদের যথাযথ মর্যদা দিতে হবে। তাদের সর্বদা খোঁজ খবর রাখতে হবে। কোনভাবেই তাদের বৃদ্ধাশ্রমে রাখা যাবেনা। কারন তারা যখন যুবক-যুবতী ছিলেন তারাই নবীনদের পৃথিবীর আলো দেখিয়েছে । নিজে না খেয়ে তাদের খাইয়েছে। নিজে ভাল কিছু পরিধান না করে সন্তানদের ভাল পোষাক দিয়েছেন। নিচে বৃষ্টিতে ভিজে সন্তানদের মাথার উপরে ছাতা ধরেছেন বলে উল্লেখ করেন তার।
প্রধান অতিথি বলেন, ১৯৯০ সালের পহেলা অক্টোবর আন্তর্জাতিক প্রবীন দিবস পালনের সিদ্ধান্ত হয় এবং ১৯৯১ সাল থেকে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে এই দিবসটি পালন শুরু হয়। শহরের নানা ধরনের বৃদ্ধাশ্রম হয়েছে। যারা অবহেলা শিকার হন বা পরিবার থেকে যে সকল বাবা-মাদের বের করে দেয়া হয় তাদের এই সকল বৃদ্ধাশ্রমে বিনা অর্থে থাকার খাওয়ার ব্যবস্থা করেন অনকে সাদা মেনর মানুষ। কিন্তু এটা ভাল দিক নয়। প্রবাদ আছে ইট মারলে যেমন পাটকেল খেতে হয়। তেমনি যে যেমন কর্ম করবেন এবং অভিভাবকদের যে যেমন আচরন করবেন সে তেমন ফল ভোগ করবেন বলে উল্লেখ করেন তিনি। তনি সকল প্রবীনদের ব্যক্তিদের নিজ বাড়িতে সম্মানের সাথে ব্যবস্থা করার জন্য সন্তানদের পরামর্শ দেন প্রধান অতিথি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin