বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ ইউসেপ রাজশাহী অঞ্চলের ইনক্লুসিভ কমিউনিটি নেটওয়ার্ক কমিটির ৫ম সভা অনুষ্ঠিত জাতী গঠনে সবাইকে ভাল শিক্ষক হতে হবে: মিলন দেশের উন্নয়নে সকল সংসদ সদস্য জনগণের নিকট দায়বদ্ধ: এমপি মিলন রাজশাহীর পুঠিয়ায় ড্রামট্রাকের চাপায় পথচারী নিহত: ক্ষুব্ধ জনতার ট্রাকে আগুন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিদায় সংবর্ধনা আধা ঘন্টায় কলেজের তিনবিঘা জমি উদ্ধার করলেন এমপি মিলন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মিলন সরকারের উন্নয়নমূলক কাজে অংশিদারিত্ব করছে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা:মিলন

দেশের উন্নয়নে সকল সংসদ সদস্য জনগণের নিকট দায়বদ্ধ: এমপি মিলন

  • প্রকাশ সময় বুধবার, ৬ মে, ২০২৬
  • ৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন,“সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নিয়মিত সহায়তা দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সকল সংসদ সদস্য জবাবদিহিতার মধ্যে রয়েছেন। জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করেই তারা কাজ করছেন।

বুধবার বেলা ১১ টায় পবা উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে জনসাধারণের মাঝে মানবিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পবা উপজেলায় পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড তুলে দেওয়া হবে। এতে সাধারণ মানুষ ও কৃষকেরা আরও বেশি উপকৃত হবেন। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার সহধর্মিনী তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উর রহমানের ১৯ দফা ঘোষিত কার্যক্রম গুলি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য কাজ করে গেছেন।

শুধু তাই নয় তিনি গণতন্ত্রের জন্য লড়াই করে গণতন্ত্র মানুষ কন্যা হিসেবে সুখ্যাতি পেয়েছেন। তাদের ওই ধারাবাহিকতায় তাদের এই সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ও দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ইমামদের ভাতা প্রদান করেছেন। এই ধারাবাহিকতা তিনি অব্যাহত রেখেছেন বলে উল্লেখ করেন প্রধান অতিথি। বাংলাদেশকে স্বনির্ভর করে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করেন।

পবা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে ১১০টি অসচ্ছল পরিবারের মাঝে মোট ৫ লাখ টাকার মানবিক সহায়তার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন। তিনি বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এসব সহায়তা বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম। এ সময় পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও আব্দুস সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা সুলতানুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সহায়তা পাওয়া পরিবারগুলোর সদস্যরা জানান, এই আর্থিক সহায়তা তাঁদের প্রয়োজনের সময়ে কিছুটা হলেও স্বস্তি দেবে। তারা সরকারের এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। সেই সাথে প্রধানমন্ত্রী ও পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন এর দীর্ঘায়ু কামনা করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin