শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলায় ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে ২০২৫-২৬ অর্থবছরের কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুর পবা উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন। তিনি কৃষকদের উদ্দেশে বলেন,“টেকসই উন্নয়নে কৃষিখাত আধুনিকায়নের বিকল্প নেই। দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে হলে কৃষিকে অবশ্যই আধুনিক প্রযুক্তিনির্ভর করতে হবে। মাটির স্বাস্থ্য রক্ষা করতে হবে, সুষম সার ব্যবহার নিশ্চিত করতে হবে এবং কীটনাশক ব্যবহারে অবশ্যই সতর্ক থাকতে হবে। পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি।

তিনি আরও বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, নিয়মিত প্রশিক্ষণ এবং মাঠপর্যায়ে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। উন্নত বীজ, সঠিক সার ব্যবস্থাপনা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে উৎপাদন বহুগুণ বাড়ানো সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। এমপি বলেন, কৃষি এখন আর শুধু ঐতিহ্যগত চাষাবাদের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি বাণিজ্যিক ও প্রযুক্তিনির্ভর খাতে পরিণত হয়েছে। তাই কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে কৃষি সম্প্রসারণ অফিসের সামনে দুটি গাছ রোপন করেন এমপি।

সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমএ মান্নান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা সুলতানুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষক প্রতিনিধিরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin