রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন

  • প্রকাশ সময় রবিবার, ৩ মে, ২০২৬
  • ২০০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে “শুরুর উচ্ছ্বাস, বিদায়ের আবেগ, সাফল্যের স্বীকৃতি” শিরোনামে নবীন বরণ, বিদায় ও এডভোকেট সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়। রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মানুষ অসুস্থ হলে যেমন চিকিৎসকের কাছে যায়, তেমনি বিপদে পড়লে আইনজীবীর শরণাপন্ন হয়। তাই আইন পেশা সমাজের প্রতিটি ক্ষেত্রের সঙ্গে সম্পৃক্ত। একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে।” তিনি আরও বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগ শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা দিয়ে দক্ষ আইনজীবী হিসেবে গড়ে তুলছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থী বার কাউন্সিলে এডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ায় তিনি তাদের অভিনন্দন জানান এবং এটিকে বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেন।

তিনি ৩৬ জুলাই এর কথা উল্লেখ করে বলেন, এটা হঠাৎ করে হয়নি। এটা দীর্ঘদিনের আন্দোলনের একটি ফসল। ৩৬ জুলাই কে বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। কারণ এই আন্দোলনের মধ্যে দিয়েই বাংলাদেশের মানুষের উপরে চেপে থাকা একটি জগদ্দল পাথর অপসারিত হয়েছে। আর এই অভ্যুত্থানে যারা সম্মকসারির যোদ্ধা ছিলেন তারা হচ্ছেন ছাত্রসমাজ। তবে এই অভুত্থানে দেশের সকল শ্রেণীর পেশার মানুষ সম্পৃক্ত হয়েছিলেন। শুরু হয়েছিল কোটা আন্দোলন দিয়ে আর শেষ হয়েছে স্বৈরাচারের পতন দিয়ে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে আগামীর বাংলাদেশ গড়তে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও তাদেরকে অন্যান্য পেশায় সম্পৃক্ত হওয়ার ও পরামর্শ দেন।একইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথি আরো বলেন, সরকারের মাত্র আড়াই মাসও হয়নি। এরমধ্যে বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে চমক দেখিয়েছেন। এতে করে তিনি দেশবাসীর নিকট অনেক গ্রহণযোগ্যতা পেয়েছেন। তিনি জনগণের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর পাশে থাকার জন্য সবাইকে আহ্বান জানান তিনি শেষে তিনি বিদায় ছাত্রদের ক্রেস্ট এবং মেধাবীদের অন্যান্য উপার সামগ্রী প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ও দায়রা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট রাইসুল ইসলাম। তিনি বলেন,“নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি পরিচ্ছন্ন ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান। এখানকার শিক্ষকরা গুণগত শিক্ষা প্রদান করে দক্ষ মানবসম্পদ তৈরি করছেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ অত্যন্ত সমৃদ্ধ এবং এখানে একটি আধুনিক মুট কোর্ট রয়েছে, যা শিক্ষার্থীদের বাস্তবধর্মী আইনি শিক্ষা গ্রহণে সহায়তা করে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই বিভাগের শিক্ষার্থীরা দেশ-বিদেশে বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে এবং নিজেদের সাফল্যের মাধ্যমে দেশ ও সমাজকে সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টিএসসির পরিচালক ও আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. নাসরিন লুবনা এবং সমাপনী বক্তব্য রাখেন আইন বিভাগের বিভাগীয় প্রধান সামিমা সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক সামিয়া হাসান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আনসার উদ্দিন, রেজিস্ট্রার ড. আজিবার রহমান, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আ. ফ.ম. মহসিনসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং বার কাউন্সিলে উত্তীর্ণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin