বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন লিয়াকতের পবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

দেশে একদিনেই রেকর্ড সাড়ে ১১ হাজার শনাক্ত, মৃত্যু ১৬৩

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৫৭৪ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৩ জন এবং শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫২৫ জন। এটি এ যাবৎকালের সর্বোচ্চ শনাক্ত। গতকাল সোমবার সর্বোচ্চ শনাক্ত ছিল ৯ হাজার ৯৬৪ জন। সোমবার সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু হয়, অর্থাৎ আজ মঙ্গলবার করোনায় দ্বিতীয় সর্বোচ্চ সংক্ষক মানুষের মৃত্যু হলো।

আজ মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছেন ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জন এবং মৃত্যু হয়েছে ১৫ হাজার ৩৯২ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৩৩ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৮ হাজার ৩৯টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৬৩১টি। এখন পর্যন্ত ৬৭ লাখ ৯৪ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ২২ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৩৯ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৯৮ জন পুরুষ এবং নারী ৬৫ জন। এখন পর্যন্ত পুরুষ ১০ হাজার ৮৮৩ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৫০৯ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ৯১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১১ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৫ জন রয়ছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৪৫ জন, চট্টগ্রামে ২৪ জন, রাজশাহীতে ২৪ জন, খুলনায় ৪৬ জন, বরিশালে ৬ জন, সিলেটে ২ জন, রংপুরে ১১ জন এবং ময়মনসিংহে ৫ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১২৬ জন। বেসরকারি হাসপাতালে ২৯ জন এবং বাসায় মারা গেছেন ৫ জন। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে ৩ জনকে।

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin