বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আরডিএ এর পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা পবায় ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু হোক পরিবার থেকে: ইউএনও পবা রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ দিবস পালিত ভারতীয় ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাই কমিশনারের পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় প্রশাসনের মামলা, দোষীদের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ যুবদলের

দেশে করোনায় আরও ২১২ জনের মৃত্যু, শনাক্ত ১৩৮৬২

  • প্রকাশ সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৫৪২ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: গ্রাম থেকে একের পর এক ছুটে আসছে অ্যাম্বুলেন্স। গন্তব্য রাজধানীর করোনা ডেডিকেটেড সরকারি হাসপাতাল।গ্রাম থেকে একের পর এক ছুটে আসছে অ্যাম্বুলেন্স। গন্তব্য রাজধানীর করোনা ডেডিকেটেড সরকারি হাসপাতাল।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২১২ জন। এ ছাড়া একই সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮৬২ জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু ২০ হাজার ৪৬৭ জন এবং শনাক্ত হয়েছে ১২ লাখ ৪০ হাজার ১১৫ জন।

শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৭৫ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১০ লাখ ৬৪ হাজার ১৯৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৮ হাজার ৫৬৮টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ৪৪টি। এখন পর্যন্ত ৭৭ লাখ ৯ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ০৮ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৮১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৬৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১১৯ জন পুরুষ এবং নারী ৯৩ জন। এখন পর্যন্ত পুরুষ ১৩ হাজার ৮৬৯ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ৫৯৮ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৬ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৫ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৫ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৬৫ জন, চট্টগ্রামে ৫৩ জন, রাজশাহীতে ১৩ জন, খুলনায় ৩৬ জন, বরিশালে ১১ জন, সিলেটে ১৭ জন, রংপুরে ৯ জন এবং ময়মনসিংহে ৮ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৫৪ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৪৮ জন, বাসায় মারা গেছেন ৯ জন এবং হাসপাতালে নিয়ে আসার পথে মারা গেছেন ১ জন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin