মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রাজশাহী: ভূমিমন্ত্রী দেশ ও জাতির কল্যাণে ইমামদের ভূমিকা রাখতে হবে: এমপি মিলন মোহনপুরে এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করলেন এমপি মিলন দুর্গাপূজায় প্রথমবার রাজশাহীতে ঐতিহাসিক সফরে প্রধানমন্ত্রী: এমপি মিলন শেষ মুহুর্তে মাঠ পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছে শ্রমিকরা রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শেষ মূহুর্তের প্রস্তুতি, আখ ও পাট চাষিদের জন্য থাকছে নতুন বার্তা: এমপি মিলন বিএমডিএ কর্তৃপক্ষের সাথে চীনা প্রতিষ্ঠানের সাক্ষাৎ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ এর ইন্তেকাল শুধু সভা-সেমিনার করে ডেঙ্গুর প্রকোপ কমানোর সম্ভব নয়: ভূমিমন্ত্রী রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমনে চুড়ান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

মোহনপুরে এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করলেন এমপি মিলন

  • প্রকাশ সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলার পরিজুনপাড়া তরুণ সংঘের আয়োজনে মঙ্গলবার বিকেলে এমপি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন পবা মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, খেলাধুলা হচ্ছে যুবসমাজকে মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে দূরে রাখার মূল প্রক্রিয়া। তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলার উপরে গুরুত্বারোপ করেছেন । এজন্য প্রতিটি উপজেলা ইউনিয়ন পর্যায়ে একটি করে খেলার মাঠ তৈরি করারও ঘোষণা দিয়েছেন। তিনি আরো বলেন, খেলাধুলায় যারা ভালো করবে তাদের জন্য সরকারি ভাবে চাকরি এবং ভালোমানের সম্মানীর ব্যবস্থা এ সরকার করেছেন। এজন্য খেলাকে অন্যভাবে না নিয়ে পেশা হিসেবে নেওয়ার জন্য তিনি শিক্ষার্থী ও যুবসমাজকে আহ্বান জানান।

এমপি আরো বলেন, এই পরিজুন পাড়া বিএনপির ঘাঁটি। এখান থেকে তিনি ব্যাপক ভোট পেয়েছেন। তাদের এই ঋণ শোধ করার জন্য তিনি এখানকার রাস্তাঘাট, সকল প্রকার ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য বিষয়ে উন্নয়ন করবেন। ইতোমধ্যে উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে বলে উল্লেখ করেন তিনি। সেই সাথে আয়োজক ক্লাবেরও উন্নয়ন করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। বক্তব্য শেষে তানোর উপজেলা ও দুর্গাপুর উপজেলা দলের খেলার উদ্বোধন করেন এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুর ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার ও আব্দুল কাদের মোল্লা ও মহিলা দলের সভানেত্রী মৌটুসী সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী।

উল্লেখ্য এই এমপি কাপে মোট আটটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় দূর্গাপুর উপজেলাকে ২-০ গোলে পরাজিত করে তানোর উপজেলা দল।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin