বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আরডিএ এর পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা পবায় ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু হোক পরিবার থেকে: ইউএনও পবা রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ দিবস পালিত ভারতীয় ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাই কমিশনারের পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় প্রশাসনের মামলা, দোষীদের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ যুবদলের

রাজশাহীতে করোনার বুস্টার ডোজ শুরু

  • প্রকাশ সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৯৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আজ বুধবার (২৯ ডিসেম্বর) থেকে শুরু হলো করোনার বুস্টার ডোজ প্রদান। প্রথম দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৮০০ ও পুলিশ লাইন হাসপাতালে ৪০০ জনকে ফাইজারের টিকা দেয়া হয়। পর্যায়ক্রমে এই ডোজ বাড়ানো হবে। সকাল ৯টায় শুরু হয়ে এই কার্যক্রম চলে দুপুর ১ টা পর্যন্ত। যাদের পুর্বে টিকা প্রদান ৬ মাস অতিক্রান্ত হয়েছে এবং এসএমএস পেয়েছেন সেসব ষাটোর্ধ্ব ব্যক্তিরা প্রথম দিনে বুষ্টার ডোজ গ্রহনের সুযোগ পেয়েছেন।

এসএমএস ছাড়া বুস্টার ডোজ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। তিনি বলেন, আপাতত ষাটোর্ধ ব্যক্তিরা বুস্টার ডোজ পাচ্ছেন। আগে ভিন্ন ভিন্ন টিকা নিলেও বুস্টার ডোজ হিসেবে দেওয়া হবে ফাইজারের টিকা। এতে কোন সমস্যা হবে না।

তিনি আরো জানান, বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে প্রথমে বয়সটা বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে ফ্রন্টলাইনার থাকলে তিনিও পাবেন। পরবর্তীতে যাদের বয়স ষাটের নিচে তারা বুস্টার ডোজ পাবেন। ঐ সময় বয়স কম হলেও ফ্রন্ট লাইনারদের বুস্টার ডোজ দেওয়া হবে।

এ বিষয়ে রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার জানান, বুস্টার ডোজ প্রয়োগে ২৭ ডিসেম্বর সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে নির্দেশনা এসেছে। এরপর মঙ্গলবার সিটি কর্পোরেশন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়। এর ফলশ্রুতিতে বুধবার থেকে কার্যক্রম শুরু করছে সিটি কর্পোরেশন। উপজেলাগুলোতেও দ্রুতই বুস্টার ডোজ দেওয়া শুরু হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, রাজশাহী জেলায় এপর্যন্ত প্রথম ডোজ করোনা টিকা নিয়েছেন প্রায় ১২ লাখ সাড়ে ৬১ হাজার জন এবং ২য় ডোজ করোনা টিকা নিয়েছেন প্রায় ৮ লাখ ৩৬ হাজার জন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin