বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আরডিএ এর পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা পবায় ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু হোক পরিবার থেকে: ইউএনও পবা রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ দিবস পালিত ভারতীয় ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাই কমিশনারের পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় প্রশাসনের মামলা, দোষীদের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ যুবদলের

রাজশাহীতে বুধবার থেকে বুস্টার ডোজ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৮৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বুধবার (২৯ ডিসেম্বর) থেকে করোনার টিকার বুস্টার ডোজের প্রয়োগ শুরু হবে। সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। খুব শিগগির উপজেলা পর্যায়েও বুস্টার ডোজ প্রয়োগ শুরু হবে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, দেশে করোনার টিকা আসার পর প্রথমদিকেই টিকা নিয়েছিলেন এমন ষাটোর্ধ্ব ব্যক্তিরা প্রথমে বুস্টার ডোজ পাবেন। বুধবার টিকা গ্রহণের জন্য মঙ্গলবার ৬০০ জনকে এসএমএস দেওয়া হয়েছে। তাঁরা বুস্টার ডোজ নিতে পারবেন।
তিনি আরও জানান, বুস্টার ডোজের জন্য প্রথমে বয়সটাকেই বিবেচনা করা হচ্ছে। এরমধ্যে যদি কোন ফ্রন্টলাইনার থাকেন তাহলে তিনিও পাবেন। পরবর্তীতে বয়স ষাটের কম হলেও ফ্রন্ট লাইনারদের বুস্টার ডোজ টিকা দেওয়া হবে।
রামেক হাসপাতাল কেন্দ্রে সকাল ৯টা থেকে টিকা প্রয়োগ শুরু হবে। চলবে দুপুর ১টা পর্যন্ত। আগে যে টিকায় গ্রহণ করে থাকুন না কেন, বুস্টার ডোজ দেওয়া হবে ফাইজারের টিকায়। এতে কোন সমস্যা হবে না বলেও জানিয়েছেন ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।
রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার জানান, বুস্টার ডোজ প্রয়োগের জন্য সোমবার তিনি স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা পান। এরপর মঙ্গলবার সিটি করপোরেশন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়। সিটি করপোরেশন ইতোমধ্যে বুস্টার ডোজের জন্য এসএমএস দিয়েছে। দ্রুত উপজেলা পর্যায়েও শুরু হবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin