বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আরডিএ এর পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা পবায় ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু হোক পরিবার থেকে: ইউএনও পবা রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ দিবস পালিত ভারতীয় ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাই কমিশনারের পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় প্রশাসনের মামলা, দোষীদের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ যুবদলের

১৮ বছর বয়স হলেই শিক্ষার্থীদের করোনা টিকার নিবন্ধনের সুযোগ

  • প্রকাশ সময় শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৫১৬ বার দেখা হয়েছে

এস.আর.ডেস্ক: ১৮ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদেরও এখন করোনা ভাইরাসের টিকার জন্য নিবন্ধন করার সুযোগ পাচ্ছেন। আজ শুক্রবার (২০ আগস্ট) করোনা ভাইরাসের টিকার জন্য সুরক্ষা অ্যাপ্লিকেশনের ‘পরিচয় যাচাই’ অপশনে ১৮ বছর বা তার বেশি বয়সী ছাত্র-ছাত্রীদের নিবন্ধনের নতুন এ অপশনের দেখা মেলে।

বর্তমানে ২৫ বছর বা তার থেকে বেশি বয়সী নাগরিকরা করোনা ভাইরাসের টিকার জন্য সুরক্ষা অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিবন্ধন করতে পারছেন। তবে এখন থেকে ১৮ বছর বা তার বেশি বয়সী ছাত্র-ছাত্রীরাও সে সুযোগ পাচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) পরিচালক ও এইচআইএস অ্যান্ড ই-হেলথের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকেই এ অপশনটি চালু হয়েছে। সাধারণ নাগরিকের জন্য ২৫ বছর ও শিক্ষার্থীদের জন্য ১৮ বছর বা তার বেশি করা হয়েছে।

তিনি আরও বলেন, সুরক্ষা অ্যাপ্লিকেশনে গিয়ে নিবন্ধনের সময় পেশার ঘরে ছাত্র-ছাত্রী লেখা থাকতে হবে। শিক্ষার্থীরা রেজিস্ট্রেশেনের সময় পেশার ঘরে ছাত্র-ছাত্রী লিখে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত বছরের মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ১১ আগস্ট থেকে সবকিছু চালু হলেও শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin