বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন লিয়াকতের পবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

দেশে করোনায় আরও ২৪৫ জনের মৃত্যু

  • প্রকাশ সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৫৫০ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৫ জন। এ নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২২ হাজার ৮৯৭ জনের। এ ছাড়া ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৬৩ জন। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছে ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জন।

আজ সোমবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪১২ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬ হাজার ৯৫৩টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৭ হাজার ২০৭টি। এখন পর্যন্ত ৮১ লাখ ৬৪ হাজার ৬১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত একদিনে করোনা রোগী শনাক্তের হার ২৪ দশমিক ২৮ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৬ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৬৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১২৮ জন পুরুষ এবং নারী ১১৭ জন। এখন পর্যন্ত পুরুষ ১৫ হাজার ২৩০ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ৬৬৭ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৩ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৭ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২০ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১৩ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ২ জন মৃত্যুবরণ করেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে মারা গেছেন ৮৩ জন, চট্টগ্রামে ৭১ জন, রাজশাহীতে ১০ জন, খুলনায় ২৫ জন, বরিশালে ৬ জন, সিলেটে ১৮ জন, রংপুরে ১৯ জন এবং ময়মনসিংহে ১৩ জন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৮৫ জন, বেসরকারি হাসপাতালে ৪৯ জন এবং বাসায় ১১ জন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin