নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি পরিদর্শনে আসেন। এসময় তাঁরা একাডেমির নয়া পরিচালক কাঞ্চন সিং উরাও এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সাক্ষাৎকালে একাডেমির প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য, সাংগঠনিক কাঠামো, চলমান সাংস্কৃতিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়।
এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা, ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, নিউজ, ঐতিহ্য চর্চা, নেতৃত্বের বিকাশ, কর্মসস্থান এবং তরুণ প্রজন্মের সামাজিক অগ্রগতির বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা হয়।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিচালক বলেন, নিজেদের মাতৃভাষা, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ, যোগ্য ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। একই সঙ্গে নিজ নিজ জনগোষ্ঠীর শিক্ষা, সংস্কৃতি ও সামগ্রিক উন্নয়নে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে উল্লেখ করেন তিনি।
রাজশাহী বিভাগের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-শিক্ষার্থীদের সঙ্গে এই ধরনের মতবিনিময় একাডেমির কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মধ্যে পারস্পারিক যোগাযোগ সহযোগিতা ও সম্পৃক্ততা বৃদ্ধি করবে বলে তাঁরা আশাবাদী বলে উল্লেখ করেন তিনি।