বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন লিয়াকতের পবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

গণটিকার পরিকল্পনায় আসছে পরিবর্তন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৫০৮ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: আগামী ৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া গণটিকা কার্যক্রমে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এই কার্যক্রম ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত চলার কথা থাকলেও টিকার স্বল্পতা ও সংরক্ষণ জটিলতাসহ কয়েকটি কারণে টিকাদান কার্যক্রমের বিশেষ ক্যাম্পেইন পরিকল্পনায় পরিবর্তন করা হয়েছে।

আপাতত শুধু ৭ আগস্ট অধিক সংখ্যক মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশিদ আলম।

মহাপরিচালক জানান, বৃদ্ধ, নারী, প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিয়ে ৭ আগস্ট অধিক সংখ্যক মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সাত দিন বিরতি দিয়ে ক্যাম্পেইন আবার শুরু হবে ১৪ আগস্ট থেকে এবং চলবে ১৯ আগস্ট পর্যন্ত। গণটিকাদান বিষয়ে বিস্তারিত শুক্রবার এক সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে গণহারে টিকা কার্যক্রম পরিচালনায় ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত ৬ দিনের ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হয়। এ সময় এক সপ্তাহে এক কোটি মানুষকে টিকা দেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে টিকার স্বল্পতা থাকায় ৬ দিনের পরিবর্তে এখন মাত্র একদিন করা হবে এই ক্যাম্পেইন। সেদিনের পর সাত দিন পর্যবেক্ষণ করা হবে। এরপর ১৪ আগস্ট থেকে গণটিকা কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

 

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin