বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন লিয়াকতের পবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

দেশে করোনায় ২৪ ঘণ্টায় বাড়লো মৃত্যু ও শনাক্ত

  • প্রকাশ সময় রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৫৬২ বার দেখা হয়েছে

এস.আর.ডেস্ক: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে সিট পাবার লড়াই নতুন কিছু নয়। তবে করোনা পরিস্থিতির অবনতিতে সেই লড়াই আরও কঠিন হয়েছে। রাতদিন ২৪ ঘণ্টাই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসছেন করোনা রোগী। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন আরও ২৩১ জন। শনিবার (৩১ জুলাই) ছিল এ সংখ্যা ২১৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৮৪৪ জন। গতকাল শনাক্ত হয়েছিলেন ৯ হাজার ৩৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ২৩১ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট মারা গেছেন ২০ হাজার ৯১৬ জন। আর নতুন করে শনাক্ত হওয়া ১৪ হাজার ৮৪৪ জনকে নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জন। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৪ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন। আজ রোববার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর নিয়মিত সংবাদ বুলেটিনে এ তথ্য জানয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহীত হয়েছে ৪৮ হাজার ৪৮১টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৪৯ হাজার ৫২৯টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৭ লাখ ৯০ হাজার ৪২৩টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫৭ লাখ ৩২ হাজার ১৯৪টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২০ লাখ ৫৮ হাজার ২২৯টি।

গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৪৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৪৭ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩১ জনের মধ্যে পুরুষ ১৩৯ জন আর নারী ৯২ জন। দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৪ হাজার ১৪২ জন আর নারী মারা গেলেন ছয় হাজার ৭৭৪ জন।

তাদের মধ্যে বয়স ভিত্তিক বিশ্লেষণে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে নয়জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৯ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন আর ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে দুইজন।

মারা যাওয়া ২৩১ জনের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ৭৭ জন, চট্টগ্রাম বিভাগের ৫৩ জন, রাজশাহী বিভাগের ১৩ জন, খুলনা বিভাগের ৪৪ জন, বরিশাল বিভাগের ছয়জন, সিলেট বিভাগের নয়জন, রংপুর বিভাগের ১৮ জন আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১১ জন।

আর স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, মারা যাওয়া ২৩১ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬৮ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৪৯ জন, বাড়িতে মারা গেছেন ১৩ জন আর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে একজনকে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin