বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন লিয়াকতের পবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

নতুন সরকারের কাছে অপুর দুই দাবি

  • প্রকাশ সময় বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮৭ বার দেখা হয়েছে
নতুন সরকারের কাছে অপুর দুই দাবি
নতুন সরকারের কাছে অপুর দুই দাবি

এস.আর ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। নারীদের নিরাপত্তা ও চলচ্চিত্র শিল্পের উন্নয়নে নির্বাচিত সরকারের ভূমিকা চান তিনি। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন ঘিরে দেশের সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যেও দেখা যাচ্ছে আগ্রহ ও প্রত্যাশা।

অপু বিশ্বাসও জানালেন নির্বাচন, নতুন সরকার ও দেশ নিয়ে তার ইচ্ছে ও ভাবনার কথা। নির্বাচন প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘যে সরকারই আসুক, তাদের সাধুবাদ জানাই। আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা। আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী ও উদ্যোক্তা। সে জায়গা থেকে চাইব, সবাই যেন সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট দিতে পারেন।’ তবে বিশেষ দুটি দাবি করেন তিনি নতুন সরকারের কাছে। অপু বলেন, ‘নির্বাচিত সরকার যেন নারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখে সেটা আমি চাই।

সেইসঙ্গে দেশের বিনোদন ও চলচ্চিত্র শিল্পকে আরও বড় পরিসরে এগিয়ে নেওয়ার তাগিদ দেখতে চাই। সিনেমার মানুষ হিসেবে এটা আমার প্রত্যাশা।’ এদিকে বেশ কিছুদিন নতুন সিনেমার খবরে না থাকলেও বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারণায় নিয়মিত ছিলেন অপু বিশ্বাস। সম্প্রতি তিনি একসঙ্গে দুটি নতুন সিনেমার শুটিং শুরু করেছেন।

পাশাপাশি সময় দিচ্ছেন নিজের পারিবারিক ব্যবসায়ও। সর্বশেষ কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সেখানে তার বিপরীতে অভিনয় করছেন সজল। পাশাপাশি বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ সিনেমায় আদর আজাদের বিপরীতে দেখা যাবে অপুকে। সিনেমা দুটি চলতি বছরের ঈদ উৎসবে মুক্তি পাওয়ার কথা জানিয়েছেন নির্মাতারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin