শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পবা যুবদলের বিক্ষোভ আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য ও অরাজকতা মোকাবিলায় নেতাকর্মীরা প্রস্তুত: আরডিএ চেয়ারম্যান সুইট রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি সার বিতরণে কোনো কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : কৃষি সচিব কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খানকে বিএমডিএ এর ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দিলো দুর্বৃত্তরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাবি ছাত্রদল শাখার বিক্ষোভ মিছিল রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীর ভবানীগঞ্জ পৌর যুবদলের জহুরুল ও রেজাউল বহিষ্কার

নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পবা যুবদলের বিক্ষোভ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: এলাকায় অগ্নিসংযোগ, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের আশঙ্কা ঠেকাতে পাড়া-মহল্লায় নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানিয়েছে পবা উপজেলা যুবদল। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীর পবা উপজেলার লিলি হলের মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন যুবদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে স্থানীয় ব্যবসায়ীদের নিরাপত্তা ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস দেন যুবদল নেতারা। একই সঙ্গে সন্দেহজনক কর্মকাণ্ড বা হামলার ঘটনা ঘটলে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তারা।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এলাকায় কেউ অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনতে হবে। এ জন্য নেতাকর্মীদের নিজ নিজ পাড়া-মহল্লায় সজাগ ও সুসংগঠিত থাকার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার ওপর গুরুত্ব দেন বক্তারা।

সমাবেশে পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, লিলি হলের মোড়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড বা অগ্নিসংযোগের চেষ্টা করলে তাঁরা যেন যুবদলের নেতাকর্মীদের জানান। যেকোনো পরিস্থিতিতে ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, কোনো দুষ্কৃতকারী নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে সহযোগিতা করা হবে।

তিনি আরো বলেন, কোনো গুপ্ত হামলার ঘটনা ঘটলে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে হবে। সেই ফুটেজের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য দিতে হবে। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।

সমাবেশে রাজশাহী জেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম সাহেবজাদা বলেন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধৈর্যের পরিচয় দিচ্ছেন। তবে কোনো পক্ষ যেন গুপ্ত হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, সে জন্য পাড়া-মহল্লার নেতাকর্মীদের সতর্ক ও সুসংগঠিত থাকতে হবে। তিনি সবাইকে এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পবা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পারিলা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাশেম, যুবদলের সাবেক সদস্য রবিউল আওয়াল, উপজেলা কৃষকদলের সভাপতি জসিম, হড়গ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলাম এবং যুবদল নেতা রবি, খালিদ বিন কাদের, সোহান, মোহন, দীপ্ত, বাবর আলী, রেন্টু, ওয়াহেদ আলী, আজাদ আলী ও ইসারুল ইসলাম রাজাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin