সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপূজায় প্রথমবার রাজশাহীতে ঐতিহাসিক সফরে প্রধানমন্ত্রী: এমপি মিলন শেষ মুহুর্তে মাঠ পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছে শ্রমিকরা রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শেষ মূহুর্তের প্রস্তুতি, আখ ও পাট চাষিদের জন্য থাকছে নতুন বার্তা: এমপি মিলন বিএমডিএ কর্তৃপক্ষের সাথে চীনা প্রতিষ্ঠানের সাক্ষাৎ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ এর ইন্তেকাল শুধু সভা-সেমিনার করে ডেঙ্গুর প্রকোপ কমানোর সম্ভব নয়: ভূমিমন্ত্রী রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমনে চুড়ান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সাথে কর্মক্ষেত্রে অবদান রাখছে: ভূমিমন্ত্রী রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মতবিনিময় সভা করলেন এমপি মিলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাভার্ড ভ্যান হতে চুরি হওয়া তিন লক্ষ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি পুলিশ

শেষ মুহুর্তে মাঠ পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছে শ্রমিকরা

  • প্রকাশ সময় রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আর মাত্র একদিন পরেই রাজশাহীতে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমন উপলক্ষে পুরো শহর রঙে রাঙানো হচ্ছে। সেইসাথে জনসমাবেশস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিস্কার পরিচ্ছন্ন এবং স্টেজ ও ওডিয়েন্স এর কাজ চলছে পুরোদমে। রাতদিন শ্রমিকরা কাজ করছে মাঠকে সাজিয়ে সমাবেশের এর জন্য প্রস্তুত করতে।

ইতোমধ্যে মাঠের বড় বড় ঘাস কেটে ছোট করা হয়েছে। মাঠের যে অংশে পানি ছিলো সেখানে বালি ফেলে তা শুকনো করা হয়েছে। স্টেজের উপরে আচ্ছাদন করার জন্য বাঁশ খুটি দাঁড় করানো হয়েছে। স্টেজের চারপার্শে দেয়া হয়েছে বাঁশ দিয়ে বেড়া। করা হচ্ছে মিডিয়া কর্মীদের দাঁড়ানোর স্থান। প্রকৃত পক্ষে শেষ মুহুর্তে মাঠ পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছেন শ্রমিকরা।

এদিকে শহরের পথে পথে রঙের ছোঁয়া, সড়ক বিভাজকে নতুন প্রলেপ আর পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত কর্মীরা। কোথাও পুরোনো স্থাপনায় লাগছে নতুন রং, কোথাও চলছে সড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ। এছাড়াও শহর থেকে সড়নো হয়েছে অযাচিত পোস্টার, ব্যানার ফেস্টুন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদার করা হয়েছে। সড়ক বিভাজকের আইল্যান্ডে রং করা, প্রয়োজনীয় সড়ক সংস্কার, বিভিন্ন স্থাপনার সৌন্দর্য বৃদ্ধি এবং সার্বিক পরিবেশ উন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সেইসাথে অপসারণ করা হচ্ছে অবৈধ স্থাপনা।

এবিষয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে এটিই রাজশাহীতে প্রথম সফর। এটি রাজশাহীবাসীর জন্য অত্যন্ত আনন্দ, আবেগ ও গৌরবের বিষয়। তাঁকে স্বাগত জানাতে রাজশাহীবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তিনি আরো বলেন, অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই সফরের প্রস্তুতি নিতে হলেও রাজশাহীর মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আবেগ কাজ করছে।

এই সফরে প্রধানমন্ত্রী আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করবেন। পাশাপাশি উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকদের কথা বিবেচনা করে আখ ও পাট চাষিদের জন্য তিনি বিশেষ নতুন বার্তা নিয়ে আসবেন। মাঠ এর পরিচর্যা ও নিরাপত্তা নিয়ে তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলেছেন। সেইসাথে তিনি মাঠের দ্রুত কাজ সমাপ্ত করার আহ্বান জানান মিলন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহীতে আগমন আমাদের জন্য অত্যন্ত আবেগ ও অনুভূতির বিষয়। তাঁকে এক নজর দেখার জন্য রাজশালীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রীর সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম সুইট বলেন, আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে নগর জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভা আয়োজনের প্রস্তুতি এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় মাঠের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন তিনি। সেইসাথে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার পরামর্শ দেন তিনি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin