রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিএমডিএ কর্তৃপক্ষের সাথে চীনা প্রতিষ্ঠানের সাক্ষাৎ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ এর ইন্তেকাল শুধু সভা-সেমিনার করে ডেঙ্গুর প্রকোপ কমানোর সম্ভব নয়: ভূমিমন্ত্রী রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমনে চুড়ান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সাথে কর্মক্ষেত্রে অবদান রাখছে: ভূমিমন্ত্রী রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মতবিনিময় সভা করলেন এমপি মিলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাভার্ড ভ্যান হতে চুরি হওয়া তিন লক্ষ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি পুলিশ রাজশাহীতে বোধনের মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছেন: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সাথে কর্মক্ষেত্রে অবদান রাখছে: ভূমিমন্ত্রী

  • প্রকাশ সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি বলেন, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট দেশের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন স্থানে নিজ নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দক্ষ মানুষ গড়তে এই প্রতিষ্ঠানের ভূমিকা অনেক। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ১ম পর্বের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকেই অনেক দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি করেছে। এখন এই প্রতিষ্ঠানে যারা নতুন ভাবে ভর্তি হয়েছো, তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আগে কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে নিজেকে গড়ে তুলবে। কোনভাবেই পড়াশোনার প্রতি অবহেলা করা যাবে না।

তিনি ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দের উদ্দেশ্য বলেন, তোমরা যাই কর। আগে ছাত্র, ভালো ছাত্রত্ব বজায় রেখে তারপর অন্যকিছু। সবাই মিলে মিশে এই ক্যাম্পাসে থাকবে। কখনো যেন বিশৃঙ্খলা তৈরি না হয় সেইভাবে পথ চলবে।

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে দাবির প্রেক্ষিতে তিনি বলেন, নতুন বাস চালু, নতুন ছাত্রাবাস, অডিটোরিয়াম প্রতিষ্ঠা করা হবে। যাতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্যাম্পাসে থাকতে পারে। কোন অভিভাবক বা শিক্ষককে দুশ্চিন্তা না করতে হয় সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

বিশেষ অতিথির বক্তব্যে , রাজশাহী-৩ আসনের এমপি এডভোকেট শফিকুল হক মিলন বলেন, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাড়ি এই বিদ্যাপিটের পাশেই। তিনিই এই প্রতিষ্ঠানের পড়ালেখার পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। কোন ঘটনার শেষ হলে শুরু হয় আরেকটি দিয়ে। এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে রাজশাহীবাসীর বিনি সুতার মালার ন্যায় গেঁথে আছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক ভাল ভাল শিক্ষার্থী বের হবে। তারা দেশের উন্নয়নের কাজে লাগবে। তিনি বলেন, এটা একটি ঐতিহ্যবাহী প্রতষ্ঠিান। এই প্রতিষ্ঠানের যেমন সুনাম আছে। তেমনি কিছু বদনামও আছে। সকল অপশক্তিকে বিতারিত করে এই প্রতিষ্ঠানে ভাল শিক্ষার পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান শিক্ষার্থীদের উন্নয়ন ও দেশ গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান শিক্ষার্থীরা সব পারে। তারা একটি স্বৈরাচার সরকারকে বিতারিত করেছে। এজন্য তিনি সকল ছাত-জনতাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে উল্লেখ করেন তিনি।

রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষ এ.যে.এম মাসুদুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ ও রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন। এছাড়াও পলিটেকনিক ইনস্টিটিউট এর অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin