শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাভার্ড ভ্যান হতে চুরি হওয়া তিন লক্ষ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি পুলিশ রাজশাহীতে বোধনের মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছেন: ভূমিমন্ত্রী মিনু প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে উচ্ছ্বসিত রাজশাহীবাসী: ভূমিমন্ত্রী মিনু প্রধানমন্ত্রী তারেক রহমান এর রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা সিনেমার স্টাইলে চলন্ত ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি,গ্রেপ্তার ৪ ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত বন্ধুত্বের নজির রাখবে: রাজশাহীতে পানিসম্পদ প্রতিমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা বিলবৈলঠা আদিবাসী বিদ্যালয়ে এনএজিআরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

রাজশাহীতে বোধনের মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা

  • প্রকাশ সময় শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মহাষষ্ঠীতে মাতৃত্ব ও শক্তির প্রতীক দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বানের মধ্য দিয়ে শুক্রবার থেকে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। সকালে দেবীর নিদ্রাভঙ্গের আবাহন অর্থাৎ বোধনের মাধ্যমে রাজশাহীতেও শুরু হয়েছে দুর্গোৎসবের আচার পর্ব। রাজশাহীর মন্দিরে মন্দিরে ষোড়শ উপচারে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানো হচ্ছে। ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে শুরু হয়েছে পূজার মূল আচার। এ বছর রাজশাহী মহানগরীতে ৮৫টিসহ পুরো জেলায় মোট ৪৮৯টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব।

সকাল থেকেই রাজশাহীর মণ্ডপগুলোতে ষষ্ঠীর দিনে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা চলছে। পূণ্যার্থীরা নানা রঙের বাহারি পোশাক পরে উৎসবের আনন্দে মেতে উঠেছেন এবং ভিড় জমাচ্ছেন মণ্ডপে মণ্ডপে। প্রচলিত নিয়মে দুর্গাপূজা মূলত মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন ধরে উদযাপিত হয়। তবে পঞ্জিকা অনুযায়ী এ বছর সপ্তমীর তিথি দুদিন পড়ায় শারদীয় দুর্গোৎসব এক দিন বেড়ে চলবে টানা ছয় দিন। সেই হিসেবে আগামী ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের উৎসব।

এদিকে, সার্বজনীন এই ধর্মীয় উৎসবকে আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহীর প্রতিটি মণ্ডপে আনসার ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin