শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাভার্ড ভ্যান হতে চুরি হওয়া তিন লক্ষ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি পুলিশ রাজশাহীতে বোধনের মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছেন: ভূমিমন্ত্রী মিনু প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে উচ্ছ্বসিত রাজশাহীবাসী: ভূমিমন্ত্রী মিনু প্রধানমন্ত্রী তারেক রহমান এর রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা সিনেমার স্টাইলে চলন্ত ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি,গ্রেপ্তার ৪ ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত বন্ধুত্বের নজির রাখবে: রাজশাহীতে পানিসম্পদ প্রতিমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা বিলবৈলঠা আদিবাসী বিদ্যালয়ে এনএজিআরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

সিনেমার স্টাইলে চলন্ত ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি,গ্রেপ্তার ৪

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সিনেমার মতো দুঃসাহসিক কায়দায় চলন্ত কাভার্ড ভ্যান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনা ঘটেছে। চলন্ত ভ্যানের পিছু নেওয়া একটি মোটরসাইকেল থেকে লাফ দিয়ে ভ্যানের পেছনে উঠে পড়েন এক চোর। এরপর দরজার তালা ভেঙে একে একে নামিয়ে নেন ক্রিকেটারদের আটটি লাগেজ।

বুধবার ভোর ৫টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় অভিনব এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া মালামালের বড় একটি অংশ। তবে একটি লাগেজে থাকা ক্রিকেটার এস এম মেহেরব হাসানের তিন লাখ টাকা এখনো উদ্ধার হয়নি।

গ্রেপ্তার হওয়া চারজন হলেন—রাজশাহীর চারঘাট উপজেলার চামটা গ্রামের মোজাম্মেল হক (৩২), পুঠিয়া উপজেলার গণ্ডগোহালী জামতলা গ্রামের সোহান রহমান (২৩), বারইপাড়া গ্রামের রুবেল আহমেদ (৩৮) এবং তারাপুর গ্রামের শাহাদত হোসেন (৫২)। পুলিশ জানান, মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজশাহীতে দুটি, টাঙ্গাইলে দুটি ও নাটোরে একটি মামলা রয়েছে। এছাড়া সোহান ও রুবেলের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি করে মামলা রয়েছে।

জানা যায়, জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে বুধবার সকালে ঢাকা থেকে আকাশপথে রাজশাহী ফেরে বিভাগীয় ক্রিকেট দল। আর বিসিবির একটি কাভার্ড ভ্যানে দলের ৫৪টি লাগেজ ঢাকা থেকে রাজশাহী আনা হচ্ছিল। পথে ভোরে নাটোরের হরিশপুর বাইপাস মোড়ে চালক গাড়ির তালা পরীক্ষা করে পুনরায় যাত্রা শুরু করেন। কিন্তু ভোর আনুমানিক পাঁচটার দিকে পুঠিয়ার তারাপুর মোড়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছন থেকে মোটরসাইকেলে আসা চোরের দল তালা ভেঙে আটটি লাগেজ চুরি করে নিয়ে যায়।

পরে পেছন থেকে আসা আরেকটি গাড়ির চালক বিষয়টি কাভার্ড ভ্যানচালক সজীবকে জানান। তিনি গাড়ি থামিয়ে দরজার তালা ভাঙা ও দরজা খোলা দেখতে পান। পরে হোটেলে লাগেজ নামানোর সময় দেখা যায়, দলের ৫৪টি লাগেজের মধ্যে ৪৬টি রয়েছে। এ ঘটনায় দলের ক্রিকেটার এস এম মেহেরব হাসান রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর লাগেজ উদ্ধারে মাঠে নামে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরের দলটিকে শনাক্ত করে জেলা ডিবি পুলিশ। এরপর বৃহস্পতিবার ভোরে পুঠিয়ার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহাদত হোসেনের বাড়ি থেকে মালামালগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, একটি ম্যাসাজ বেড, একটি ল্যাপটপ, চারটি প্লাস্টিকের বাক্স ও নগদ আট হাজার টাকা। এছাড়া চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার সরঞ্জাম ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের এরই মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin