সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

অবাধ সুষ্ঠু নির্বাচনেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে: রায়হান

  • প্রকাশ সময় শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে জনগণের ভোটাধিকার প্রয়োগের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান। তিনি বলেন,“অতীত থেকে শিক্ষা নিতে হবে। জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। তারা দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান। সেই নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। শুক্রবার বিকেলে দর্শনপাড়া ইউনিয়নের বিলধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা প্রচারের উদ্দেশ্যে গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রায়হান বলেন, গত সতের বছরে পলাতক স্বৈরাচার আওয়ামী সরকার বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে জনগণকে ভোটাধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত করেছে। কিন্তু জনগণই তাদের ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো সংস্কার করে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া হবে। এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে সতের বছর ধরে নির্যাতিতদের সঙ্গে নিয়ে সরকার গঠন করা হবে। সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন ও নাব্যতা ফিরিয়ে আনতে নদী খননেও গুরুত্ব দেওয়া হবে।

বিএনপির এই নেতা বলেন, মানুষ যদি রাজনৈতিক দলের সঙ্গে না থাকে, সেই দলের কোনো সার্থকতা নেই। কোনো দল বা ব্যক্তি জনবিচ্ছিন্ন হলে তার পরিণতি ভালো হয় না। জনগণ বিএনপির ওপর আস্থা রাখছে। তাই চাঁদাবাজ ও লুটতরাজকারীদের বিএনপিতে ঠাঁই হবে না। বিএনপি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা চায়। নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্র কাঠামো সংস্কারের উদ্দেশ্য এবং এর মাধ্যমে জনগণ কীভাবে উপকৃত হবে তা সবাইকে জানাতে হবে বলে উল্লেখ করেন তিনি।

দর্শনপাড়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুকুল হোসেন। সঞ্চালনা করেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম।

সভায় প্রধান বক্তা ছিলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, পবা উপজেলা কৃষকদলের আহ্বায়ক শরিফুল ইসলাম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আসলাম হোসেন, জেলা যুবদলের সদস্য লুৎফর রহমান, জেলা ছাত্রদলের সদস্য আলমাস আলি, নওহাটা পৌর কৃষকদলের আহ্বায়ক রবিউল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক এন্তাজ আলী। এছাড়াও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin