নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গণমানুষের নেতা, রাজশাহী সিটি কর্পোরেশনের বার বার নির্বাচিত সাবেক মেয়র ও রাজশাহী সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জননেতা মিজানুর রহমান মিনু অসুস্থ্য হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার রাতে রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশার নেতৃত্বে তাঁকে দেখতে মেডিকেলে দেখতে যান মহানগর আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।
এসময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু ও জয়নুল আবেদীন শিবলী। উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন ও মহানগর তাঁতী দলের আহবায়ক আরিফুল শেখ বনিসহ অন্যান্য নেতাকর্মী। উপস্থিত নেতৃবৃন্দ তাঁর পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া করেন।