নিজস্ব প্রতিবেদক: রাজশাহীল পবার পারিলা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আবুর বড় ভাই আব্দুর রহমান ক্যান্সার রোগে আক্রান্ত। তিনি অসুস্থ্য হয়ে চিকিসাধীন রয়েছেন। তার খোঁজ খবর নেন আগামীর রাষ্ট্রনায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শুক্রবার ডক্টর জাহিদ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
এ সময়ে মিলন বলেন, মানুষ মানুষের জন্য। আর রোগির পাশে যাওয়া, সেবা করা ও খোজ খবর রাখা সৃষ্টিকর্তার নির্দেশনা। এ সময়ে তিনি রোগির খোজ খবর নেন। সেইসাথে তাঁর দ্রুত সুস্থ্যতার জন্য দোয়া ও মোনাজাত করেন।