নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি, উত্তরবঙ্গ থেকে প্রকাশিত একমাত্র জাতীয় পত্রিকা দৈনিক বার্তা পত্রিকার ট্রাস্টি বোর্ডের সদস্য, সিনিয়র আইনজীবী এডভোকেট হাই অসুস্থ। গতকাল রানী বাজারস্থ নিজ বাসভবনে তাঁকে দেখতে যান বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। এসময়ে তিনি বেশ কিছু সময় তাঁর পাশে বসেন এবং অসুস্থতার খোঁজ খবর নেন।
এসময়ে চাঁদ বলেন, এডভোকেট হাই বিএনপির একজন নিবেদিত প্রাণ। তিনি আজীবন দলকে ভালবেসে যাচ্ছেন। সেইসাথে আইনের সেবা দিয়ে জনগণ ও দলের নেতাকর্মীদের উপকার করে যাচ্ছেন। তিনি তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। এদিকে তাঁকে দেখতে আসায় আবু সাইদ চাঁদকে ধন্যবাদ জানান এডভোকেট হাই।