সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

আওয়ালীগের ‘অর্থদাতা’ পবার ঠিকাদার ওয়াসিমুল হককে গ্রেপ্তারের দাবি যুবদলের

  • প্রকাশ সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার ঠিকাদার ওয়াসিমুল হককে আওয়ামীলীগের ‘অর্থদাতা’ হিসেবে চিহ্নিত করে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে নওহাটা পৌর যুবদল। রোববার বিকেলে পবার নওহাটা পৌর যুবদলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। নওহাটা মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুবদলের কর্মী আবদুল্লাহ আল মামুন জনি। ঠিকাদার ওয়াসিমুল হক, জনির বোন তানিয়া খাতুনের মামাশ্বশুর। তিনি উল্লেখ করেন কিছু দিন ধরে ওয়াশিমুল হকের সঙ্গে তার ভাগ্নে আজাদ কামাল নতুনের বিরোধ চলছে। এ নিয়ে সংবাদ সম্মেলন-পাল্টা সংবাদ সম্মেলন করা হচ্ছে। এর জেরেই রোববার এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জনি উল্লেখ করেন, তাদের পরিবার বিএনপি পরিবারের মানুষ হিসেবে দীর্ঘ ১৮ বছর ধরে নির্যাতিত। অথচ ওয়াসিমুল হক সংবাদ সম্মেলন করে তাকে ও যুবদলকে জড়িয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। এতে তাদের পরিবার ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

তিনি বলেন, ‘ওয়াসিমুল হক আওয়ামী লীগের পলাতক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং সাবেক এমপি আয়েন উদ্দিনের অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি তাদের ব্যবসায়িক পার্টনার ও অর্থদাতা হিসেবেই পরিচিত। তার ভাই জয়নাল আবেদীন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের জন্য বিপুল অর্থ দিয়েছেন। এমনকি জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন দমনে তার বড় ভূমিকা ছিলো।

জনি বলেন, তার ছোট বোনের স্বামীর সঙ্গে তার ব্যবসায়িক বিরোধ চলছে। এর সঙ্গে তাদের পরিবার বা দলের কোনো সম্পর্ক নেই। কিন্তু তিনি সংবাদ সম্মেলন করে বিএনপি ও যুবদলকে জড়িয়ে মিথ্যা বক্তব্য দিয়েছেন। তিনি নানারকম হুমকি দিয়েছেন। এতে তারা আতঙ্কিত। তাদের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ‘ওয়াসিমুল হক পবার ভুগরইল এলাকায় জোরপূর্বক জমি দখল করে একটি চেম্বার নির্মাণ করেছেন, যা এখন আওয়ামী লীগের পাওয়ার হাউসে পরিণত হয়েছে। সেখানেই নানারকম দেশীয় অস্ত্র মজুত রেখে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে উল্লেখ করেন। শেষে ওয়াসিমুল হককে দ্রুত গ্রেপ্তার করে রিমান্ডে নিলে জুলাই-আগস্টের সহিংসতার পেছনের নেপথ্য শক্তি ও অর্থদাতাদের নাম বেরিয়ে আসবে বলে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নওহাটা পৌর যুবদলের আহ্বায়ক সুজন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও মমিনুল ইসলাম মিলন, যুবনেতা ইলিয়াস আলী, হাসান ইমাম, রনি ও মখছেদ আলী প্রমুখ।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার ওয়াসিমুল হক বলেন, ‘আওয়ামী লীগকে অর্থ দেওয়া তো দূরের কথা দলের কোন নেতাকর্মীর সঙ্গেই তার কোন সম্পর্ক নেই। বরং তার ভাগ্নে ‘নতুন’ নওহাটা পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি তার নিকট হতে অন্যায়ভাবে টাকা দাবি করছেন। যুবদলকর্মী জনি তার শ্যালক। সে কারণেই তার নামে অপপ্রচার করা হচ্ছে বলে দাবী করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin