নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে পবিত্র মাহে রমজানের ১১ রোজায় বুধবার বিকাল সাড়ে ৫ টায় নগরীর বালিয়াপুকুর বড় বটতলার মোড়ে রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।এ সময় পথচারী রোজাদারদের মাঝে চার শতাধিক ইফতারের প্যাকেট বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক নওশাদ আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা শফিউর রহমান শফি, জাফর, হেলাল, মাখন, মিঠু, মতিহার থানা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি নাহিদুজ্জামান নানু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইমাম হাসান, নগর যুবলীগের সদস্য শফিকুল ইসলাম শফিক, ইদ্রিস আলম, আব্দুর রাজ্জাক রনি।
আরো উপস্থিত ছিলেন মুরসালিন হক রাবু, নগর স্বেচ্ছাসেবক লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক আবেদ আলী, নগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসান রিগেন, ফজলে রাব্বি, নয়ন কুমার ধর, মেহেদি হাসান ইমন, রিয়াসাদ কামাল তূর্য, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল করিম রোজেল, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মায়াদ আহমেদ, সদস্য নূর আলম রিমন, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহুল ভট্টাচার্য, উপ-দপ্তর সম্পাদক আসাদুল্লাহ গালিব আম্মান, ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রেহান জাফর বিশাল, সাবেক ছাত্রলীগ নেতা আশিক ও মনি প্রমুখ।