সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিস্ট নির্মুলের নির্বাচন: মিনু

  • প্রকাশ সময় শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৯৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিস্ট নির্মুলের নির্বাচন।এজন্য এই নির্বাচনে নেতাকর্মীদের কোনোভাবেই কোনো ভূল করা যাবে না। সবাইকে সতর্কতার সাথে কাজ করতে হবে। শনিবার বিকেলে নগরীর সাহেব বাজার এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে আগামী বছরের ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত দলীয় এমপি প্রার্থী মিজানুর রহমান মিনুর সাথে রাজশাহী মহানগর, থানা, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই প্রমাণ করে দিতে হবে বিএনপি সবচাইতে বাংলাদেশের গণতান্ত্রিক একটি বড় দল। এ লক্ষ্যেই সবাইকে কাজ করতে হবে। যে নেতাকর্মী, যেখানে কাজ ভালো করতে পারবেন তাকে সেখানেই কাজ করতে দেয়ার জন্য মহানগরের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন বিগত দিনে কবীর হোসেনের নির্বাচন তারা যে ভাবে করতেন ঠিক অনেকটা সেভাবে করতে হবে বলে উল্লেখ করেন তিনি। বিগত সতের বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে সংগঠিত করে ফ্যাসিস্ট সরকারের বিদায়ে কাজ করেছেন। তার যোগ্য নেতৃত্বে এখন বিএনপি আরো সুসংগঠিত ও সক্রিয় বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের কিছু কিছু নেতাকর্মীরা দলীয় প্রধানদের ছবি যেখানে সেখানে টানাচ্ছে। তাদের কর্মকাণ্ডে দলের ভাবমূতি ক্ষুন্ন হচ্ছে। ভবিষ্যতে এ ধরণের কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান তিনি। সেই সাথে এসব বিষয়ে মহানগর বিএনপির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন। সব শেষ তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য সক্রিয়ভাবে কাজ করার আহবান জানান।

তিনি বলেন, বিএনপি একটি বৃহত দল। এই দলের মধ্যে প্রতিযোগিতা থাকবেই। কিন্তু দলের নেতাকর্মীদের মধ্যে প্রতিহিংসা নাই। যদি কেউ রাগ করে থাকেন তাহলে সেগুলো ভূলে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। সেইসাথে প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নির্বাচনী কমিটি এবং ভাল এজেন্ট নির্বাচন করার পরামর্শ দেন মিনু। এই কমিটিগুলো পরিচালনা করবেন মহানগরের সিনিয়র নেতৃবৃন্দ। সেইসাথে একটি উপদেষ্টা কমিটি গঠন করারো তাগিদ দেন তিনি।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সমআপাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট এরশাদ আলী ঈশা, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদীন শিবলী, আবুল কামাল আজাদ সুইট ও মুক্তার হোসেন মুক্তার, রাজশাহী মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু ও জেলা বিএনপি’র সদস্য জাহান পান্না।

আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, শাহ মখদুম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাজশাহী মহানগর বিএনপি অন্তর্গত বোয়ালিয়া থানা বিএনপির (পশ্চিম) সভাপতি শামসুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিজান, মতিহার থানা বিএনপির সভাপতি একরামুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন বাবু, শাহ মখদুম থানা বিএনপির সভাপতি নাসিম খান, চন্দিমা থানা বিএনপির সভাপতি ফাইজুল ইসলা ফাহি ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি রাজশাহীর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর কৃষকদলের আহবায়ক শরফুজ্জামান শামীম, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, সিনিয়র সহ-সভাপতি নুরজহান, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌসী, রোজি , জরিনা, গুলশানারা মমতা, ক্রীড়া সম্পাদক বিথি সহ-ক্রীড়া সম্পাদক লাভলী, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, মহানগর মহিলা দলের নেত্রী ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উপস্থিত নেতৃবৃনন্দ নির্বাচনের প্রশ্নে একাট্টা প্রকাশ করেণ সেইসাথে সকল প্রকার দ্বিধা ভুলে তারা নির্বাচনী মাঠে থাকার প্রতিশ্রুতি দেন তারা। সেইসাথে সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিতে তারা একতাবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin